Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘সীতা-পূজারি অনেক, আকবর সুদক্ষ শাসক’: সিংহ-সিংহীর নাম বদলাতে বললেন কলকাতা হাইকোর্ট

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
23 February, 2024, 07:15 pm
Last modified: 24 February, 2024, 12:29 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

‘সীতা-পূজারি অনেক, আকবর সুদক্ষ শাসক’: সিংহ-সিংহীর নাম বদলাতে বললেন কলকাতা হাইকোর্ট

বিচারপতি সুগত ভট্টাচার্য বলেন, ‘মিস্টার কাউন্সেল, আপনি কি আপনার নিজের পোষা প্রাণীকে কোনো হিন্দু দেবতা বা মুসলিম নবীর নাম দেবেন … আমার মনে হয়, আমাদের কেউ কর্তৃপক্ষের আসনে থাকলে আমরা কেউ তাদের [সিংহজোড়া] আকবর ও সীতা নাম দিতাম না। কোনো প্রাণীকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দেওয়ার কথা আমরা কেউ চিন্তা করতে পারি?’
হিন্দুস্তান টাইমস
23 February, 2024, 07:15 pm
Last modified: 24 February, 2024, 12:29 pm
প্রতীকী ছবি: রয়টার্স

সিংহ 'আকবর' ও সিংহী 'সীতা'কে নতুন নাম দিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে বলেছেন কলকাতার উচ্চ আদালত।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রাণী দুটোকে একই খাঁচায় রাখার পর এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিশ্ব হিন্দু পরিষদ এগুলোর নাম নিয়ে আপত্তি তোলে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুনানিশেষে বিচারপতি সুগত ভট্টাচার্যের একক বেঞ্চ যেকোনো বিতর্ক এড়াতে প্রাণী দুটোকে অন্য কোনো নাম দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজ্য সরকারকে নির্দেশনা দেন।

আদালত তার পর্যবেক্ষণে জানান, হিন্দুদের দেবী সীতাকে ভারতের বড় সংখ্যক মানুষ পূজা করেন। আর আকবর ছিলেন একজন সুদক্ষ ও সফল মোগল সম্রাট।

বিচারপতি সুগত ভট্টাচার্য বলেন, 'মিস্টার কাউন্সেল, আপনি কি আপনার নিজের পোষা প্রাণীকে কোনো হিন্দু দেবতা বা মুসলিম নবীর নাম দেবেন … আমার মনে হয়, আমাদের কেউ কর্তৃপক্ষের আসনে থাকলে আমরা কেউ তাদের [সিংহজোড়া] আকবর ও সীতা নাম দিতাম না। কোনো প্রাণীকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দেওয়ার কথা আমরা কেউ চিন্তা করতে পারি?'

'এ দেশের বড় একটি অংশে সীতাকে পূজা করা হয় … সিংহের নাম আকবর দেওয়ার বিষয়েও আমি বিরোধী। তিনি ছিলেন একজন সুদক্ষ, সফল ও অসাম্প্রদায়িক মোগল সম্রাট,' বিচারক আরও বলেন।

তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উচ্চ আদালতকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে প্রাণী দুটোকে আনার আগেই ২০১৬ ও ২০১৮ সালে সেগুলোর নামকরণ করেছিল ত্রিপুরা চিড়িয়াখানার কর্তৃপক্ষ।

সিংহ ও সিংহীকে একসঙ্গে রাখা হিন্দুদের জন্য অসম্মানজনক উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের দাবি ছিল সিংহীর নাম পরিবর্তন করার।

তবে ভারতের চিড়িয়াখানায় ভারতীয় দেব-দেবীর নামে প্রাণীর নাম রাখা নতুন কিছু নয়। দিল্লি জুওলজিক্যাল পার্কের একটি সাদা বাঘের নামও সীতা। এছাড়া মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের একটি চীতার নাম রাখা হয়েছে হিন্দুধর্মের আগুনের দেবতা অগ্নির নামে।

Related Topics

টপ নিউজ

সিংহ / প্রাণী / চিড়িয়াখানা / প্রাণীর নাম / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net