Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
সুন্দরবনের আন্তসীমান্ত বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের সহযোগিতার উদ্যোগ

আন্তর্জাতিক

হিন্দু বিজনেস লাইন
12 February, 2024, 12:00 pm
Last modified: 12 February, 2024, 11:01 pm

Related News

  • আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স
  • অনুমোদন ছাড়াই সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে ২৪ রিসোর্ট, দখল-দূষণে বিপন্ন বন-নদী
  • পানি বণ্টন সমস্যা সমাধানে দুই দেশের আন্তরিকতা জরুরি: হুমায়ুন কবির
  • সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • শৈশবে সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

সুন্দরবনের আন্তসীমান্ত বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের সহযোগিতার উদ্যোগ

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার জয়মনিতে সংগঠনগুলোর সদস্যরা এক হয়। সুন্দরবনের বাঘের সঙ্গে সহাবস্থান এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি বোঝার জন্য শিক্ষার্থীসহ ভারত ও বাংলাদেশের মধ্যে এ মিথস্ক্রিয়া একটি যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেছেন ড. অভিষেক ঘোষাল। 
হিন্দু বিজনেস লাইন
12 February, 2024, 12:00 pm
Last modified: 12 February, 2024, 11:01 pm
ছবি: ইউএনবি

সুন্দরবনের বাঘ সংরক্ষণে একসাথে কাজ করছে বাংলাদেশ ও ভারত। উভয় দেশের বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একটি আন্তসীমান্ত উদ্যোগ নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের কুলতলি এলাকার পূর্ব গুরুগুড়িয়া আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষকসহ ১২ জন শিক্ষার্থী, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার (ডব্লিউটিআই) প্রাথমিক প্রতিক্রিয়া দল (পিআরটি) এবং দক্ষিণ ২৪ বরগুনা জেলার 'বাঘ বন্ধু' সংস্থা বাংলাদেশের স্থানীয় বাঘ সংরক্ষণবাদীদের সাথে দেখা করেছে। ডব্লিউটিআইয়ের ম্যানেজার এবং হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট মিটিগেশন ডিভিশনের প্রধান ড. অভিষেক ঘোষাল এ কথা জানান। 

ডব্লিউটিআই, পশ্চিমবঙ্গের লোকমাতা রানী রাসমণি মিশন এবং বাংলাদেশে ওয়াইল্ডটিমের অংশীদারিত্বের ভিত্তিতে বাঘ সংরক্ষণ কৌশলের জন্য সম্মিলিত জ্ঞানকে কাজে লাগানোর লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। উদ্যোগের লক্ষ্য উভয় দেশের বাঘের আবাসস্থল ও এর জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে কাজ করা। 

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার জয়মনিতে সংগঠনগুলোর সদস্যরা এক হয়। 

সুন্দরবনের বাঘের সঙ্গে সহাবস্থান এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি বোঝার জন্য শিক্ষার্থীসহ ভারত ও বাংলাদেশের মধ্যে এ মিথস্ক্রিয়া একটি যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেছেন ড. অভিষেক ঘোষাল। 

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে বাঘ নিয়ে আলাপ-আলোচনা থাকলেও সম্ভবত এই প্রথম দুই দেশের সংগঠনগুলো একসাথে জড়ো হয়েছে আলোচনার জন্য যা উভয় পক্ষের জন্য অনুপ্রেরণামূলক প্রমাণিত হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারীরা বনাঞ্চলে প্রবেশ ও বাঘের মুখোমুখি হওয়া থেকে মানুষকে বিরত রাখতে বিভিন্ন পন্থা ও অনুশীলন নিয়ে আলোচনা করেন। তাদের নিজ নিজ অঞ্চলের উপকারে আসতে পারে এমন মূল্যবান অভিজ্ঞতা বিনিময় করেন। 

ভারতে, ধোঁয়াবিহীন রান্নার চুলা এবং গবাদি পশু সরবরাহের মতো ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে, অন্যদিকে বাংলাদেশে তারা পানিতে উচ্চ লবণাক্ততা সহ্য করতে পারে এমন ধান চাষ সম্পর্কে শিখেছেন।

অশোক হালদার নামের এক অংশগ্রহণকারী বাংলাদেশের সুন্দরবনে বাঘ সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে জানতে পেরে অবাক হন। একইভাবে সুব্রত মিস্ত্রি নামে একজন শিক্ষক জানান কীভাবে এই পরিদর্শনগুলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অন্যদের কাছ থেকে শিখতে এবং সংরক্ষণের কাজটি সরাসরি প্রত্যক্ষ করতে অনুপ্রাণিত করে।

এই প্রকল্পে বাঘ হত্যা রোধ করা এবং ওই এলাকার মানুষের জীবিকা নির্বাহ সহজ করার ওপর দৃষ্টিপাত করা হয়েছে।

ঘোষাল জানান, এই প্রকল্পটি ২০১৮-১৯ সাল থেকে চলছে, এবং বাঘের উপর প্রতিশোধমূলক পদক্ষেপ রুখতে বাঘকে নিরাপদে জঙ্গলে ফেরানো এবং বাঘ আক্রমণকারীদের ওপর ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে শিক্ষা এবং সচেতনতা প্রচেষ্টা চালানো হয়েছে। গত চার বছরে প্রকল্প এলাকায় কোনো বাঘ বা মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, যা এর সাফল্যকে ইঙ্গিত করে। 

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডটিমের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ভবিষ্যৎ সংরক্ষণ প্রচেষ্টায় শিশুদের সুন্দরবন সম্পর্কে শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ব বাণিজ্য সংস্থার সুন্দরবন টাইগার প্রজেক্টের প্রকল্প প্রধান প্রসেনজিৎ শীল সুন্দরবনে বাঘ সংরক্ষণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা এবং পশ্চিমবঙ্গ বন দফতরের সহযোগিতামূলক প্রচেষ্টার কথাও তুলে ধরেন।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন 
 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বাঘ / বাংলাদেশ-ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স
  • অনুমোদন ছাড়াই সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে ২৪ রিসোর্ট, দখল-দূষণে বিপন্ন বন-নদী
  • পানি বণ্টন সমস্যা সমাধানে দুই দেশের আন্তরিকতা জরুরি: হুমায়ুন কবির
  • সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • শৈশবে সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net