Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
লিপইয়ার ২০২৪; ৩৬৫ দিনের বছরে ৩৬৬তম দিন কখন আসে, কেন আসে?

আন্তর্জাতিক

সামান শফিক; ইউএসএ টুডে
29 February, 2024, 11:30 am
Last modified: 29 February, 2024, 11:40 am

Related News

  • এই দেশে এখনও ২০১৬ সাল!
  • বিশ্বের যে পত্রিকা শুধু লিপইয়ারে বের হয়, বিক্রি ২ লাখ কপি
  • নতুন বছরের আগমনেও জমেনি ক্যালেন্ডার, ডায়েরি ও কার্ড ব্যবসা
  • হোসেনী দালানের শিয়া ক্যালেন্ডার: বিয়ে, ব্যবসা, বাড়ি নির্মাণ কোন দিনে শুভ?
  • বাংলা ক্যালেন্ডার নিয়ে যে কথা বলতে হয়

লিপইয়ার ২০২৪; ৩৬৫ দিনের বছরে ৩৬৬তম দিন কখন আসে, কেন আসে?

এ বছরটি অধিবর্ষ, যার মানে ফেব্রুয়ারি ২০২৪-এ ক্যালেন্ডারে একটি অতিরিক্ত দিন যুক্ত হবে। প্রতি চার বছর পরপর অধিদিবস আসে এবং ২০২০ সালের পর এটিই আমাদের প্রথম ও ২০২৮ সালের আগ পর্যন্ত এটিই একমাত্র অধিদিবস।
সামান শফিক; ইউএসএ টুডে
29 February, 2024, 11:30 am
Last modified: 29 February, 2024, 11:40 am
ছবি: সংগৃহীত

২০২৪ সাল নিয়ে এসেছে নতুন লক্ষ্য ও কাজ। আপনি যদি ২০২৩ সালে নিজের লক্ষ্য পূরণে ব্যর্থ হন, তাহলে আপনার জন্য সুখবর আছে। কারণ ২০২৪ সালে পাচ্ছেন অতিরিক্ত একটি দিন পাচ্ছেন অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য।

আমরা অধিবর্ষ বা লিপইয়ারে প্রবেশ করেছি, যার মানে ফেব্রুয়ারি ২০২৪-এ ক্যালেন্ডারে একটি অতিরিক্ত দিন যুক্ত হবে। প্রতি চার বছর পরপর অধিদিবস আসে এবং ২০২০ সালের পর এটিই আমাদের প্রথম ও ২০২৮ সালের আগ পর্যন্ত এটিই একমাত্র অধিদিবস।

অধিদিবস কবে?
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি হলো অধিদিবস। যদিও ফেব্রুয়ারিতে সাধারণত ২৮ দিন থাকে (বছরের সবচেয়ে ছোট মাস)। প্রতি চারবছর পরপর মাসটির সঙ্গে একটি অতিরিক্ত দিন যুক্ত হয়, যাকে বলা হয় অধিদিবস। শেষ অধিদিবস হয়েছিল ২০২০ সালে।

অধিদিবস কী?
অধিদিবসকে হয়ত ক্যালেন্ডারের অন্যান্য দিনের মতোই মনে হবে। কিন্তু সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে ঋতুগুলোর একটি সামঞ্জস্য থাকাও জরুরি। টাইমঅ্যান্ডডেট.কম-এর ভাষ্য অনুযায়ী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। তবে বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে। অর্থাৎ আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করি। এই কয়েক ঘণ্টার তাহলে কী হবে?

অধিবর্ষ না থাকলে আসলে ঋতু পরিবর্তন দেখা যেত না। ২০১২ সালের ফেব্রুয়ারিতে (অধিবর্ষ) এশিয়ানসাইন্টিস্ট ডটকম-এর একটি নিবন্ধে কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জোত্যির্বিদ ড. স্টিফেন হিউজেস বলেন, "অধিবর্ষ না থাকলে ঋতুগুলো ৭৫০ বছর পরপর বদলে যেত। যেমন, গ্রীষ্মের মাঝামাঝি হঠাৎ করে শীতকাল শুরু হয়ে যেতো।"

কেন ফেব্রুয়ারি ২৯ অধিদিবস?
হিস্ট্রি ডটকম-এর ভাষ্যমতে, অধিবর্ষ হিসেবে ফেব্রুয়ারিতে একটি অতিরিক্ত দিন যুক্ত করার প্রচলন ঘটে যখন জুলিয়াস সিজার মিশরিয় সৌর ক্যালেন্ডার দ্বারা অনুপ্রাণিত হয়ে রোমান ক্যালেন্ডারকে সংশোধন করেন। সেই সময়ের রোমান ক্যালেন্ডারগুলোতে চন্দ্রের উপর ভিত্তি করে দিন ধার্য করা হতো। এর ফলে বছরে মোট ৩৫৫ দিন হতো, যা সৌর বছরের থেকে সংখ্যায় কম। এ কারণে ঋতু পরিবর্তনের সাথে রোমান ক্যালেন্ডারের কোনো সামঞ্জ্যস্য পাওয়া যেত না।

এই ভুলকে ঠিক করার জন্য জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করেন। যেটি মূলত একটি সৌর ক্যালেন্ডার এবং এতে অধিবর্ষ পদ্ধতিও যুক্ত করা হয়। পরবর্তীতে যখন রোমান ক্যালেন্ডারকে ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিমার্জন করা হয়, তখন ফেব্রুয়ারিতে একদিন অধিদিবস রাখার ঐতিহ্য অব্যাহত থাকে।

Related Topics

টপ নিউজ

অধিবর্ষ / লিপ ইয়ার / ক্যালেন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • এই দেশে এখনও ২০১৬ সাল!
  • বিশ্বের যে পত্রিকা শুধু লিপইয়ারে বের হয়, বিক্রি ২ লাখ কপি
  • নতুন বছরের আগমনেও জমেনি ক্যালেন্ডার, ডায়েরি ও কার্ড ব্যবসা
  • হোসেনী দালানের শিয়া ক্যালেন্ডার: বিয়ে, ব্যবসা, বাড়ি নির্মাণ কোন দিনে শুভ?
  • বাংলা ক্যালেন্ডার নিয়ে যে কথা বলতে হয়

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net