Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
জি২০ বৈঠক: বাণিজ্য, বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান নরেদ্র মোদির

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
24 August, 2023, 11:55 am
Last modified: 24 August, 2023, 12:13 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার

জি২০ বৈঠক: বাণিজ্য, বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান নরেদ্র মোদির

ভারতের অর্থনীতির উপরে বর্তমান বিশ্বের যেই আস্থা ও আশাবাদ রয়েছে, তা শক্তিশালী প্রচেষ্টা এবং কৌশলগত সংস্কারের জন্যই সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন মোদি।
হিন্দুস্তান টাইমস
24 August, 2023, 11:55 am
Last modified: 24 August, 2023, 12:13 pm
নরেন্দ্র মোদি। ছবি: এএনআই

আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতের জয়পুরে জি২০-এর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রীদের বৈঠকে এক ভিডিও বার্তায় তিনি বাণিজ্য ও বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলো তুলে ধরে বলেন, এটি দেশগুলোর মধ্যে কেবল ধারণা এবং সংস্কৃতির আদান-প্রদানকেই সহজ করেনি, বরং লাখ লাখ মানুষকে চরম দারিদ্র্য থেকেও তুলে এনেছে। ভারতের অর্থনীতির উপরে বর্তমান বিশ্বের যেই আস্থা ও আশাবাদ রয়েছে, তা শক্তিশালী প্রচেষ্টা এবং কৌশলগত সংস্কারের জন্যই সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মোদি বলেন, "ইতিহাসজুড়ে দেখা যায়, বাণিজ্যের মাধ্যমে বিশ্বব্যাপী সংস্কৃতি, ধারণা এবং প্রযুক্তির আদান-প্রদান হচ্ছে। এটি মানুষকে কাছাকাছি নিয়ে এসেছে। বাণিজ্য এবং বিশ্বায়ন কয়েক কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে এনেছে।" 

"আজ আমরা ভারতের অর্থনীতিতে বিশ্বব্যাপী আশাবাদ এবং আস্থা দেখতে পাচ্ছি। ভারতকে বিশ্বব্যাপী উন্মুক্ত ও সুযোগের দ্বার হিসাবে দেখা হয়, যা শক্তিশালী প্রচেষ্টা এবং কৌশলগত সংস্কারের জন্যই সম্ভব হয়েছে" বলেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, "আমরা প্রতিযোগীতা ও স্বচ্ছতা বৃদ্ধি করেছি। আমরা ডিজিটালাইজেশন সম্প্রসারিত করেছি, এবং উদ্ভাবনের প্রচার করেছি। আমরা ডেডিকেটেড ফ্রেইট করিডোর স্থাপন করেছি এবং শিল্পাঞ্চল গড়ে তুলেছি। আমরা রেড টেপ থেকে রেড কার্পেটে চলে এসেছি এবং এফডিআই প্রবাহকে উদারীকরণ করেছি।" 

একইসঙ্গে, কোভিড-১৯ মহামারি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে জি২০-এর দায়িত্বের ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী। 

"আমাদের অবশ্যই স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শৃঙ্খল তৈরি করতে হবে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোকেও মোকাবেলা করতে পারবে। এই প্রেক্ষাপটে, গ্লোবাল ভ্যালু চেইন ম্যাপিংয়ের জন্য একটি জেনেরিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে ভারতের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাঠামোর লক্ষ্য হবে দুর্বলতাগুলোকে বিবেচনায় নেওয়া, ঝুঁকি হ্রাস করা এবং স্থিতিস্থাপকতা বাড়ানো," যোগ করেন তিনি।

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে দুই দিনব্যাপী জি২০ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিট্রিয়াল মিটিং (টিআইএমএম) শুরু হয়েছে আজ। এছাড়া, আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

জি২০ / জি২০ বৈঠক / ভারত / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net