Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম পুরনো সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 April, 2023, 03:05 pm
Last modified: 28 April, 2023, 08:20 pm

Related News

  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চায় সিপিজে
  • খবর এখন সংবাদপত্র ছাড়াই পাওয়া যায়, টিকে থাকতে কী বিক্রি করছেন হকাররা?
  • আমেরিকার বুকে হাজার বছর বেঁচে থেকেও যে জনগোষ্ঠী হারিয়ে গেল রহস্যে
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম পুরনো সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ

৩২০ বছর ধরে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি। ১৭০৩ সালে ‘ভিনারিস্খিস ডায়ারিয়াম’ নামে এর যাত্রা শুরু হয়। ১৭৮০ সালে পত্রিকার নাম বদলে রাখা হয় ‘ভিনার সাইটুং’।
টিবিএস ডেস্ক
28 April, 2023, 03:05 pm
Last modified: 28 April, 2023, 08:20 pm
ছবি- ডয়চে ভেলে

বিশ্বের অন্যতম পুরনো সংবাদপত্র 'ভিনার সাইটুং' এর প্রিন্ট সংস্করণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। খবর ডয়চে ভেলের।

রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিকটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রীয় সরকার এবং সংবাদপত্রটির মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলে আসছিল।

গতকাল (বৃহস্পতিবার) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ফলে সুদীর্ঘ ৩২০ বছর ধরে প্রকাশিত পত্রিকাটির প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে।

১৭০৩ সালে 'ভিনারিস্খিস ডায়ারিয়াম' নামে সংবাদপত্রটির প্রকাশনা শুরু হয়। ১৭৮০ সালে এর নাম বদলে রাখা হয় 'ভিনার সাইটুং'।

তৎকালীন বেসরকারি পাক্ষিক পত্রিকাটিকে ১৮৫৭ সালে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ সরকারি মালিকানায় নিয়ে আসেন।

নতুন সিদ্ধান্ত সম্পর্কে পার্লামেন্ট সদস্য নরবার্ট হোফার জানান, আগামী ১ জুলাই থেকে প্রাথমিকভাবে সংবাদপত্রটির অনলাইন সংস্করণ প্রকাশ করা হবে। এছাড়া প্রাপ্ত তহবিলের উপর ভিত্তি করে প্রতিবছর পত্রিকাটির ন্যূনতম ১০টি মুদ্রণ প্রকাশ করা হবে।

ছবি- এএফপি

জাতীয়করণের পর থেকেই সরকারের পক্ষ থেকে গ্যাজেট আকারে সংবাদপত্রটিতে চাকরির বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ ছাপানো হতো। এইসব বিজ্ঞাপন থেকেই পত্রিকাটির বেশিরভাগ আয় হতো। একইসাথে সংবাদও প্রকাশিত হতো।

সংবাদপত্রটি নিয়ে অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ ২০২১ সালে বলেন, "একটি দৈনিক সংবাদপত্রকে অর্থায়ন ও পরিচালনা করা রাষ্ট্রের দায়িত্ব নয়।"

একইসাথে নতুন সিদ্ধান্ত অনুযায়ী 'ভিনার সাইটুং'কে দৈনিক সংবাদপত্র হিসেবে নয়, বরং 'প্রশিক্ষণ ও অধিকতর শিক্ষার' অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।  

বর্তমানে পত্রিকাটির রয়েছে প্রায় ২০০ কর্মী, যাদের মধ্যে অন্তত ৪০ জন পেশাদার সাংবাদিক। স্থানীয় ট্রেড ইউনিয়নের আশঙ্কা, প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে যাওয়ায় এসব কর্মীরা চাকরি হারাতে পারেন।

ইতোমধ্যেই অস্ট্রিয়ান সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে পত্রিকাটির কর্মী ও পাঠকেরা ভিয়েনায় ফেডারেল অ্যাসেম্বলির সামনে প্রতিবাদ করেছেন।

যদিও অনলাইন সংস্করণ প্রকাশের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তবুও পত্রিকাটির ডেপুটি এডিটর ইন চিফ থমাস সিফার্ট মনে করেন, "সিদ্ধান্তটি শুধু অনলাইন কিংবা প্রিন্ট সংস্করণ প্রকাশ নিয়ে নয়। বরং এর সাথে পত্রিকাটির স্পিরিট জড়িত।"

সাধারণ কর্মদিবসে পত্রিকাটির প্রায় ২০ হাজার প্রিন্ট কপি ছাপানো হতো। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রায় ৪০ হাজার প্রিন্ট কপি তৈরি ছাপতো।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, 'ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স' ২০০৪ সালে 'দ্য ভিনার সাইটুং' কে বর্তমানে চলমান বিশ্বের সবচেয়ে প্রাচীন পত্রিকাগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Related Topics

টপ নিউজ

সংবাদপত্র / প্রাচীন / প্রাচীন সংবাদপত্র / উইনার জেইতুং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চায় সিপিজে
  • খবর এখন সংবাদপত্র ছাড়াই পাওয়া যায়, টিকে থাকতে কী বিক্রি করছেন হকাররা?
  • আমেরিকার বুকে হাজার বছর বেঁচে থেকেও যে জনগোষ্ঠী হারিয়ে গেল রহস্যে
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net