Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
পুনর্নিবাচনের ঘোষণা বাইডেনের, বললেন -জাতির আত্মার জন্য লড়াই এখনও শেষ হয়নি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 April, 2023, 05:25 pm
Last modified: 25 April, 2023, 08:59 pm

Related News

  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও
  • কমলা, হিলারিসহ সমালোচকদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

পুনর্নিবাচনের ঘোষণা বাইডেনের, বললেন -জাতির আত্মার জন্য লড়াই এখনও শেষ হয়নি

ভিডিওতে নেপথ্য কন্ঠে বাইডেনকে বলতে শোনা যায়, ‘সামনের বছরগুলোয় আমাদের আরো স্বাধীনতা থাকবে নাকি কম থাকবে – সেটাই হচ্ছে মূল প্রশ্ন। অধিকার বেশি হবে না কম (সিদ্ধান্ত নিন)। আমি জানি কোন উত্তরটা আমি শুনতে চাই, আর এটাও জানি সেটা আপনারও জানা আছে। এখন আত্মতুষ্ট হওয়ার সময় নয়। তাই আমি আরো একবার (প্রেসিডেন্ট পদে) পুনর্নিবাচিত হতে লড়ব’।
টিবিএস ডেস্ক
25 April, 2023, 05:25 pm
Last modified: 25 April, 2023, 08:59 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে আবারো প্রার্থী হবেন জো বাইডেন। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। খবর সিএনএনের

ফলে আরো চার বছর হোয়াইট হাউসে অবস্থানের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন তিনি। বয়সের ভার তার বিচারবুদ্ধি ও শাসনের যোগ্যতাকে ক্ষুণ্ণ করেনি – এর মাধ্যমে সেটাও যেন বোঝাতে চেয়েছেন মার্কিন জনতাকে।

মঙ্গলবার (যুক্তরাষ্ট্র সময়) দিনের শুরুতেই বাইডেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে বর্তমান প্রেসিডেন্ট বলেন, আগামী নির্বাচনে তিনি রিপাবলিকান দলের উগ্রবাদের বিরুদ্ধে লড়বেন। গত নির্বাচনের সময়, জাতীয় চরিত্র পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যে অঙ্গীকার তিনি করেছিলেন – সেই প্রতিশ্রুতি পালনে তাকে আরো একবার হোয়াইট হাউসে থাকতে হবে – ভোটারদের উদ্দেশ্যে বলেন বাইডেন।

'চার বছর আগে আমি যখন প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলাম, তখন বলেছিলাম আমরা যুক্তরাষ্ট্রের আত্মার জন্য লড়ছি। এখনও সেই লড়াই চলছে' আরো বলেন বাইডেন।

২০২১ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে গর্ভপাতের পক্ষের অধিকার কর্মীরা বিক্ষোভ করেন। একইদিন সেখানে বিক্ষোভ করে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ও বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গোষ্ঠী। বাইডেনের পুনর্নিবাচনের ভিডিও শুরু হয়- এ দুই দলের মুখোমুখি অবস্থানের কিছু ছবি তুলে ধরার মাধ্যমে।  

ভিডিওতে নেপথ্য কন্ঠে বাইডেনকে বলতে শোনা যায়, 'সামনের বছরগুলোয় আমাদের আরো স্বাধীনতা থাকবে নাকি কম থাকবে – সেটাই হচ্ছে মূল প্রশ্ন। অধিকার বেশি হবে না কম (সিদ্ধান্ত নিন)। আমি জানি কোন উত্তরটা আমি শুনতে চাই, আর এটাও জানি সেটা আপনারও জানা আছে। এখন আত্মতুষ্ট হওয়ার সময় নয়। তাই আমি আরো একবার (প্রেসিডেন্ট পদে) পুনর্নিবাচিত হতে লড়ব'।

দীর্ঘদিন ধরে বাইডেন প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচন করবেন কিনা- তা নিয়ে ছিল অনিশ্চিয়তা, যার অবসান করে এই ঘোষণা।

ভিডিও বার্তার মাধ্যমে আরো একবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন কিনা – সে বিষয়ে দীর্ঘদিন ধরে যে সন্দেহ ছিল তার অবসান ঘটালেন বাইডেন। ২০২০ সালের মতো আগামী নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধেই বাইডেনকে আবারো লড়তে হবে এমন সম্ভাবনাও আছে।

নির্বাচনী লড়াইয়ে বাইডেনের পাথেয় তার আইনি অর্জনগুলো। তবে একইসঙ্গে তার প্রতি জনসমর্থনও কমে এসেছে।

৮০ বছরের বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রবীণতম রাষ্ট্রপতি। বয়সের ভারে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার দায়িত্বপালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। সব সময় কাজের মাধ্যমেই এই সংশয়ের জবাব দিচ্ছেন বাইডেন। আরো একবার নির্বাচন করার ঘোষণা দিয়েও একই বার্তা দিলেন।

 

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও
  • কমলা, হিলারিসহ সমালোচকদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net