Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
পুতিনের ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়ল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 February, 2023, 12:35 pm
Last modified: 22 February, 2023, 01:26 pm

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প

পুতিনের ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়ল

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পার্লামেন্টে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে এ ঘোষণা দেন পুতিন।
টিবিএস ডেস্ক
22 February, 2023, 12:35 pm
Last modified: 22 February, 2023, 01:26 pm
ছবি / এপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে 'নিউ স্টার্ট' চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির দিন দুয়েক আগে রুশ প্রেসিডেন্টের এমন ঘোষণায় শঙ্কায় পড়েছেন সমর বিশেষজ্ঞরা। এ ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রধর দুই রাষ্ট্রের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ চুক্তিটিও ঝুঁকিতে পড়লো বলে মত অনেকের। খবর সিনএনএন'র।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পার্লামেন্টে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে এ ঘোষণা দেন পুতিন।

নিউ স্টার্ট-এর মাধ্যমে আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ছিল রাশিয়া।  চুক্তিটির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। এই চুক্তির মাধ্যমে এটা নির্ধারণ করা হত যে, আমেরিকা এবং রাশিয়া ঠিক কতটা পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে। তবে ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়া এই চুক্তি থেকে সরে আসায় দুই দেশের মধ্যে উত্তেজনার সম্ভাবনা আবারও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে, নিউ স্টার্ট চুক্তি থেকে সরে আসার পুতিনের এই সিদ্ধান্তের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। পুতিনের ঘোষণাকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন' বলে আখ্যা দিয়েছে মার্কিন প্রতিপক্ষ। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অবশ্য জানান, পুতিনের এই সিদ্ধান্তের পরও আলোচনার টেবিলে বসার দরজা খোলা রাখছে ওয়াশিংটন। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবার দৃষ্টির অগোচরে ইউক্রেন থেকে ঘুরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ইউক্রেন সফরের পর পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাশিয়া। 

২০১০ সালে, বারাক ওবামার আমলে, মস্কোর সঙ্গে 'নিউ স্টার্ট' নামে ওই চুক্তি সই হয়েছিল রাশিয়ার। চেক প্রজাতন্ত্রের প্রাগে স্বাক্ষরিত হয়েছিল চুক্তিটি। ২০২১ সালের ফেব্রুয়ারিতেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বাইডেন প্রশাসন চুক্তির মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু এবার একপাক্ষিকভাবে সেই চুক্তি ভাঙার কথা ঘোষণা দিলেন পুতিন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক / যুক্তরাষ্ট্র / পারমাণবিক অস্ত্র / নিউ স্টার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net