Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ইউক্রেনে রাশিয়ার ৩৬ মিসাইল, এপ্রিলের মধ্যে বাখমুত দখলের পরিকল্পনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 February, 2023, 09:50 pm
Last modified: 16 February, 2023, 09:58 pm

Related News

  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • জনসংখ্যা 'বিপর্যয়ে' ইউক্রেন, হয়ে উঠছে বিধবা ও এতিমদের দেশ
  • রাশিয়ার তেল যেতে না দিলে ইউক্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি স্লোভাকিয়ার

ইউক্রেনে রাশিয়ার ৩৬ মিসাইল, এপ্রিলের মধ্যে বাখমুত দখলের পরিকল্পনা

এদিকে মলদোভার পুলিশ জানিয়েছে, তারা আবার ইউক্রেনের সীমান্তবর্তী স্থানে মিসাইলের বিধ্বস্ত অংশ পেয়েছে।
টিবিএস ডেস্ক
16 February, 2023, 09:50 pm
Last modified: 16 February, 2023, 09:58 pm
কিয়েভের নিকটবর্তী আকাশে রাশিয়ার নিক্ষেপ করা মিসাইলের নিদর্শন। ছবি: গ্লেব গ্যারানিচ/রয়টার্স

ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সবচেয়ে বড় তেল শোধনাগার ক্রেমেনচাকে রাশিয়ান মিসাইল আঘাত করেছে বলে জানিয়েছে কিয়েভ। খবর রয়টার্স-এর।

এদিকে ওয়াগনার মার্সেনারি দলের প্রধান পূর্বাভাস দিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে বাখমুত দখল করতে পারে রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি অনুযায়ী, ইউক্রেনে প্রায় ৩৬টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। এগুলোর মধ্যে ১৬টির মতো মিসাইল ভূপাতিত করেছে দেশটি।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার মিসাইলগুলোর মধ্যে তিনটি কেএইচ-৩১ মিসাইল ও একটি অনিক্স মিসাইল ছিল। এ ধরনের মিসাইল ভূপাতিত করার সক্ষমতা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই।

এদিকে মলদোভার পুলিশ জানিয়েছে, তারা আবার ইউক্রেনের সীমান্তবর্তী স্থানে মিসাইলের বিধ্বস্ত অংশ পেয়েছে।

সর্বশেষ এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এলাকায় ভূমিতে আক্রমণ বৃদ্ধি করেছে। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রাশিয়ার নতুন করে আক্রমণের প্রস্তুতি দেখা যাচ্ছে।

এপ্রিলেই বাখমুত দখল: ওয়াগনার

যুদ্ধে রাশিয়ার বর্তমান মনোযোগ দনেৎস্কের ছোট শহর বাখমুতের ওপর। বাখমুতে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার ভাড়াটে সৈন্যগোষ্ঠী ওয়াগনার।

সম্প্রতি একটি সামরিক ব্লগে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বলেন, আগামী মাসে বা এপ্রিলে রাশিয়ান বাহিনীর হাতে বাখমুতের পতন ঘটতে পারে।

বাখমুত দখল করতে পারলে ইউক্রেনের দুই বড় শহর ক্রামাতর্স্ক ও স্লোভিয়ানস্ক দখলে এগিয়ে যেতে পারবে রাশিয়া। কিন্তু ইউক্রেন ও এর মিত্ররা বলছে, বাখমুত বিজয় করতে পারলেও ইতোমধ্যে এ শহরে অভিযান চালাতে গিয়ে যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / বাখমুত / মিসাইল হামলা / ইউক্রেন / ওয়াগনার গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • জনসংখ্যা 'বিপর্যয়ে' ইউক্রেন, হয়ে উঠছে বিধবা ও এতিমদের দেশ
  • রাশিয়ার তেল যেতে না দিলে ইউক্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি স্লোভাকিয়ার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net