Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি’, আদানি নিয়ে উত্তাল ভারতের সংসদ

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
03 February, 2023, 05:10 pm
Last modified: 03 February, 2023, 05:09 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি’, আদানি নিয়ে উত্তাল ভারতের সংসদ

বাজেট অধিবেশনের চতুর্থ দিনে আদানি ইস্যু নিয়ে (আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ ও আদানি গ্রুপের শেয়ারে ধস) আলোচনার আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লির্কাজুন খাড়গে, কংগ্রেসের রাজ্যসভা সইদ নাসির হুসেন, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীসহ বিরোধী দলের সাংসদরা।
হিন্দুস্তান টাইমস
03 February, 2023, 05:10 pm
Last modified: 03 February, 2023, 05:09 pm
গৌতম আদানি ও রাজ্যসভার অধিবেশনে হট্টগোল। ছবি: ব্লুমবার্গ ফাইল ও পিটিআই

আদানি ইস্যু নিয়ে শুক্রবারও উত্তাল হলো ভারতের সংসদ। পুরো ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবিতে হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। তার জেরে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা মুলতুবি হয়ে যায়। তারইমধ্যে শুক্রবার আদানি ইস্যু নিয়ে বিরোধীদের যে বৈঠক হয়, তাতে গরহাজির থাকল তৃণমূল কংগ্রেস।

বাজেট অধিবেশনের চতুর্থ দিনে আদানি ইস্যু নিয়ে (আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ ও আদানি গ্রুপের শেয়ারে ধস) আলোচনার আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লির্কাজুন খাড়গে, কংগ্রেসের রাজ্যসভা সইদ নাসির হুসেন, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীসহ বিরোধী দলের সাংসদরা। সেই পরিস্থিতিতে সংসদের দুই কক্ষে তুমুল হই-হট্টগোল শুরু হয়। প্রাথমিকভাবে দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছিল। অধিবেশন ফের শুরু হওয়ার পরও অবস্থার পরিবর্তন হয়নি। তার জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে রাজ্যসভাও মুলতুবি হয়ে যায়।

বিষয়টি নিয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, 'শতাব্দীর সবথেকে বড় দুর্নীতির বিরুদ্ধে ২৬৭ ধারার আওতায় নোটিশ দিয়েছিলাম আমরা। আমরা স্রেফ যৌথ সংসদীয় কমিটি বা (ভারতের) প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের আর্জি জানিয়েছি। যখন কোটি-কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, তখন ইডি এবং আয়কর দফতর কোথায় ছিল? সরকারের চোখের সামনে শতাব্দীর সবথেকে বড় দুর্নীতি হয়েছে। এই বিষয়ে তদন্তের আর্জি জানাচ্ছি। আমরা বরাবর বলে আসছি যে শুধুমাত্র নিজের বন্ধুদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সরকারি নীতি নেওয়া হচ্ছে।'

যদিও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের পালটা বিরোধীদের আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, 'গতকালও সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন যে আমরা রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের জন্য এসেছি। যখন আলোচনা হবে, তখন আমরা যা খুশি করতে পারেন। ওঁরা (বিরোধী সাংসদরা) হয়ত সংসদকে কাজ করতে দিতে চান না। আমরা ওঁদের কাছে সংসদকে কাজ করতে দেওয়ার জন্য আর্জি জানাচ্ছি।'

আদানি ইস্যু নিয়ে বিরোধী বৈঠকে গরহাজির তৃণমূল

শুক্রবার আদানি গ্রুপ নিয়ে বৈঠক ডাকেন কংগ্রেসের সভাপতি খাড়গে। সেই বৈঠকে ১৬ টি বিরোধী দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। কিন্তু তৃণমূলের কোনো প্রতিনিধির দেখা মেলেনি।

বৃহস্পতিবার অবশ্য খাড়গের বৈঠকে হাজির ছিল তৃণমূল। কিন্তু শুক্রবার না থাকায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছে সিপিআইএম। একইসঙ্গে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন সুজন চক্রবর্তী।

Related Topics

টপ নিউজ

ভারত / আদানি / আদানি গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net