Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 January, 2023, 07:25 pm
Last modified: 11 January, 2023, 07:27 pm

Related News

  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট রুটের যেকোনো সম্ভাব্য ঝুঁকির বিষয়ে পাইলটদের সতর্ক করার ব্যবস্থাটিতে সমস্যা দেখা দিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ‘আপাতত’ এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার সংযোগের প্রমাণ পাওয়া যায়নি।
টিবিএস ডেস্ক
11 January, 2023, 07:25 pm
Last modified: 11 January, 2023, 07:27 pm
প্রতীকী ছবি। সংগৃহীত।

ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। খবর বিবিসি'র।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট রুটের যেকোনো সম্ভাব্য ঝুঁকির বিষয়ে পাইলটদের সতর্ক করার ব্যবস্থাটিতে সমস্যা দেখা দিয়েছে।

সমস্যার সমাধান করতে বর্তমানে এফএএ কাজ করছে, কিন্তু এটি জানিয়েছে বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আটটার (ইস্টার্ন টাইম সকাল নয়টা) আগে কোনো ফ্লাইট চালু হবে না।

সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে, কিছু সিস্টেম ইতোমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে।

এ বিভ্রাট বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, 'আপাতত' এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার সংযোগের প্রমাণ পাওয়া যায়নি।

এক টুইটে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জানিয়েছেন, এ ঘটনার কারণ খুঁজতে প্রেসিডেন্ট একটি পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এফএএ জানিয়েছে, প্রাযুক্তিক এ সমস্যাটি নোটিশ টু এয়ার মিশনস সিস্টেমের সঙ্গে সম্পর্কিত।

টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক টুইটে জানিয়েছে, 'এফএএ'র একটি বিভ্রাটের ফলে তাদের ও দেশের বাকি সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।'

সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা জানিয়েছেন, তারা দেরির সম্মুখীন হচ্ছেন।

Related Topics

টপ নিউজ

বিমান পরিবহন / বিমান উড্ডয়ন / যুক্তরাষ্ট্র / ফ্লাইট ওঠানামা বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net