Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
গাড়ি বিস্ফোরণে নিহত রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিনের মেয়ে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 August, 2022, 12:10 pm
Last modified: 21 August, 2022, 12:15 pm

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ

গাড়ি বিস্ফোরণে নিহত রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিনের মেয়ে

একাধিক রুশ টেলিগ্রাম চ্যানেল এবং গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গাড়ি বিস্ফোরণে নিহত নারী ৩০ বছর বয়সী দারিয়া দুগিনা। এদিকে দুর্ঘটনার পরপরই তার বাবা আলেক্সান্ডার দুগিনকে দুঃখভারাক্রান্ত অবস্থায় ঘটনাস্থলে দেখা গেছে।
টিবিএস ডেস্ক
21 August, 2022, 12:10 pm
Last modified: 21 August, 2022, 12:15 pm
রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিন ও তার মেয়ে দারিয়া দুগিনা। ছবি: আরটি অনলাইন

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ দার্শনিক ও রাজনৈতিক ধারাভাষ্যকার আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই দারিয়া দুগিনা মারা যান।

মস্কো থেকে ২০ কিলোমিটার পশ্চিমে একটি হাইওয়েতে স্থানীয় সময় ৯টা ৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়েতে বিস্ফোরণ ঘটার ফলে গাড়িটির টুকরোগুলো এদিক-সেদিক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়িটিতে আগুন ধরে গেছে এবং একটি বেড়ার সাথে গিয়ে ধাক্কা খেয়েছে এটি।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাড়িতে একজন নারী ছিলেন এবং বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে। কিন্তু নিহতের শরীর আগুনে এতটাই পুড়ে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি।

রুশ সদর দপ্তর এখনো নিহতের পরিচয় নিশ্চিত করেনি, তবে একাধিক রুশ টেলিগ্রাম চ্যানেল এবং গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গাড়ি বিস্ফোরণে নিহত নারী ৩০ বছর বয়সী দারিয়া দুগিনা। এদিকে দুর্ঘটনার পরপরই তার বাবা আলেক্সান্ডার দুগিনকে দুঃখভারাক্রান্ত অবস্থায় ঘটনাস্থলে দেখা গেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে তৈরি এক ধরনের বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বিস্ফোরণের আসল কারণ কী বা কোনো উদ্দেশ্য নিয়ে তাকে হত্যা করা হয়েছে কিনা, সে ব্যাপারে তদন্তকারীরা এখনো কিছু নিশ্চিত করেননি।

এর আগে শনিবার সন্ধ্যায় আলেক্সান্ডার দুগিনকে মস্কোর একটি অঞ্চলে একটি ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবে 'ঐতিহ্য ও ইতিহাস' বিষয়ে বক্তৃতা দিতে দেখা গেছে। সেখানে তার মেয়ে দারিয়া দুগিনাও অতিথি হিসেবে ছিলেন। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুগিন তার মেয়ের সাথেই অনুষ্ঠান ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি আলাদা গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরেই দারিয়া দুগিনা তার বাবার টয়োটা ল্যান্ড ক্রুইজার প্রাডো গাড়িটি নিয়ে বেরিয়ে যান।

বর্ষীয়ান রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিন তার কট্টর পশ্চিমা বিরোধী ও 'নব্য-ইউরেশীয়' দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।পশ্চিমা তাত্ত্বিক, বিশ্লেষক ও নীতিনির্ধারকরা দুগিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান কৌশলবিদ মনে করেন এবং তাকে 'পুতিনের মস্তিষ্ক' কিংবা 'পুতিনের রাসপুতিন' বলে আখ্যা দিয়েছেন। তার মেয়ে দারিয়া দুগিনাও ছিলেন একজন রাজনৈতিক ধারাভাষ্যকার।

সূত্র: আরটি অনলাইন

Related Topics

টপ নিউজ

আলেক্সান্ডার দুগিন / রুশ দার্শনিক / দারিয়া দুগিনা / নিহত / গাড়ি বিস্ফোরণ / মস্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net