Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
নিউ ইয়র্কে মঞ্চে লেখক সালমান রুশদির উপর হামলা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 August, 2022, 10:30 pm
Last modified: 14 August, 2022, 09:10 pm

Related News

  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিউ ইয়র্কে মঞ্চে লেখক সালমান রুশদির উপর হামলা 

পুলিশ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আক্রমণকারীর পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
টিবিএস ডেস্ক
12 August, 2022, 10:30 pm
Last modified: 14 August, 2022, 09:10 pm
সালমান রুশদি। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে বক্তব্য দেওয়ার মঞ্চে হামলার শিকার হলেন লেখক সালমান রুশদি। 

বুকার পুরস্কারজয়ী এ লেখক শাটাকোয়া ইন্সটিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য উঠেছিলেন তিনি। তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা একজন লোককে দৌড়ে মঞ্চে উঠে রুশদিকে ঘুসি কিংবা ছুরি মারতে দেখেছেন। তাকে মেঝেতে ফেলে দেওয়া হয় বা নিজেই মেঝেতে পড়ে যান লেখক।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ঘটনার পরপরই আয়োজকরা রুশদির দিকে দৌড়ে যাচ্ছেন।

আক্রমণকারীকে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আক্রমণকারীর পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

রুশদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৯৮১ মিডনাইটস চিলড্রেন উপন্যাসের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। বইটি শুধু যুক্তরাজ্যেই এক মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়।

আক্রমণের পর সলমন রুশদির চিকিৎসা চলছে। ছবি: এপি

চতুর্থ বই—১৯৮৮ সালে প্রকাশিত 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর মাধ্যমে 'ধর্মদ্রোহে'র অভিযোগে তিনি ব্যাপক রোষের শিকার হন। ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। 

বইটি প্রকাশ হওয়ার পর সহিংসতায় কয়েক ডজন লোক মারা গেছে, যাদের মধ্যে বইটির একজন অনুবাদকও রয়েছেন।

রুশদি ১৩ বছর বেনামে কাটিয়েছেন। প্রতিনিয়ত পুলিশি পাহারায় কার্যত 'বন্দি' থেকেছেন। ২০০১ সালের সেপ্টেম্বরে 'ছদ্মনামে'র জীবন থেকে বেরিয়ে আসেন রুশদি। তিনি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

সালমান রুশদি / লেখকের উপর হামলা / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net