Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নর্ড স্ট্রিম দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমাতে চলেছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 July, 2022, 10:40 am
Last modified: 26 July, 2022, 02:27 pm

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

নর্ড স্ট্রিম দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমাতে চলেছে রাশিয়া

শীতের আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য গ্যাস মজুদ কঠিন করে তুলতেই রাশিয়ার এই কারসাজি বলে দাবি জার্মানির।
টিবিএস ডেস্ক
26 July, 2022, 10:40 am
Last modified: 26 July, 2022, 02:27 pm
ছবি: রয়টার্স

সারাই কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নে আবারও গ্যাস সরবরাহ রাতারাতি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার বৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে আরেকটি টারবাইন বন্ধ করলে দৈনিক গ্যাস উৎপাদন ২০ শতাংশ কমে যাবে। ফলে গ্যাস সরবরাহের পরিমাণ বর্তমান অবস্থার অর্ধেকে নেমে আসবে।

এদিকে জার্মান সরকার বলেছে গ্যাস সরবরাহ সীমিত করার মূল কারণ এগুলো নয়।

শীতের আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য গ্যাস মজুদ কঠিন করে তুলতেই রাশিয়ার এই কারসাজি বলে দাবি করছে তারা।

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে সপ্তাহখানেক ধরেই ধারণক্ষমতার কম গ্যাস সরবরাহ চলছে। এর আগে চলতি মাসের শুরুতে সারাই কাজের জন্য ১০দিন এই পাইপলাইন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।  

গত বছর রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইইউ-র।

এদিকে রাশিয়া গ্যাস সরবরাহ আরও কমিয়ে আনা থেকে শুরু করে পুরোপুরি সরবরাহ বন্ধ করতে পারে, এমন হুমকি দেওয়ার পর আগামী সাত মাসে ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

এমনকি জরুরি অবস্থায় বাধ্যতামূলকভাবেও এই বিধিনিষেধ জারি করা হতে পারে।

তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইইউতে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়টি একটি 'সম্ভাব্য ঘটনা'।

আজ মঙ্গলবার ইইউ-র জ্বালানি পরিকল্পনা নিয়ে ব্রাসেলসে বৈঠকে বসবেন জ্বালানি মন্ত্রীরা।

তবে সদস্য রাষ্ট্রদের অনেকে জ্বালানি ব্যবহার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, যা সাধারণ ভোক্তাদেরও প্রভাবিত করছে।

ইউরো বা ডলারের পরিবর্তে রুবেলে মূল্য পরিশোধ করতে ক্রেমলিনের নির্দেশ না মানায় গ্যাজপ্রাম ইতোমধ্যে বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

গ্যাজপ্রম / নর্ড স্ট্রিম-১ / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net