Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নতুন সরকার গঠনে শ্রীলঙ্কায় বিরোধী দলগুলোর বৈঠক

আন্তর্জাতিক

ইউএনবি
11 July, 2022, 01:45 pm
Last modified: 11 July, 2022, 01:50 pm

Related News

  • বিরোধী এমপিদের এলাকায় উন্নয়ন তদারকিতে নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   
  • বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত: সড়কমন্ত্রী
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান

নতুন সরকার গঠনে শ্রীলঙ্কায় বিরোধী দলগুলোর বৈঠক

ইউএনবি
11 July, 2022, 01:45 pm
Last modified: 11 July, 2022, 01:50 pm
ছবি: দ্য টাইমস অভ ইন্ডিয়া

চরম অর্থনৈতিক সংকটের কারণে তীব্র বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেওয়ার পর রোববার নতুন সরকার নিয়ে একমত হতে দেশটির বিরোধী দলগুলো বৈঠক করেছে।

এদিকে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবন, তার সমুদ্র তীরবর্তী কার্যলয় ও প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান করছেন এবং তারা বলছেন, পদত্যাগ আনুষ্ঠানিক না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। 

প্রেসিডেন্টের অবস্থান এখনো অজ্ঞাত। তবে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জনসাধারণের কাছে রান্নার গ্যাসের চালান অবিলম্বে বিতরণের আদেশ দিয়েছেন তিনি। এ থেকে বোঝা যায় তিনি এখনো কর্মরত।

শহরের চারপাশে সেনা মোতায়েন করা হয়েছে। তবে সেনা সদস্যরা কেবল দূর থেকে প্রত্যক্ষ করেছেন। দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ শভেন্দ্র সিলভা আইনশৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দখল করা মানুষজন বাইরের রান্নাঘরে রান্না করেছেন; ক্যারাম খেলেছেন এবং সোফায় ঘুমিয়েছেন।

প্রধান বিরোধীদল ইউনাইটেড পিপলস ফোর্সের এক শীর্ষ কর্মকর্তা রঞ্জিত মাদুমা বান্দারা বলেছেন, অন্যান্য দল ও রাজাপাকসের ক্ষমতাসীন জোট থেকে বিচ্ছিন্ন হওয়া আইনপ্রণেতাদের সঙ্গে পৃথক আলোচনা হয়েছে এবং আরও বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে কবে একটি চুক্তি হতে পারে তা অস্পষ্ট।

এর আগে এমএ সুমন্থিরন নামে আরেক বিরোধী আইনপ্রণেতা জানান, সব বিরোধীদল একত্রিত হয়ে সহজেই সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৩ সদস্য সংগ্রহ করতে পারে। এর মাধ্যমে তারা রাজাপাকসেকে নতুন সরকার গঠন ও পদত্যাগের আহ্বান জানাবেন।

শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, নতুন সরকার গঠিত হলে তিনি অফিস ছাড়বেন এবং এর কয়েক ঘণ্টা পর সংসদের স্পিকার জানান, রাজাপাকসে বুধবার পদত্যাগ করবেন।

অর্থনৈতিক মন্দায় প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে শ্রীলঙ্কার মানুষ খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে হিমশিম খাচ্ছে। এতে এই দুই নেতার ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়েই পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

ঘাটতি মেটাতে ও অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু করার প্রয়াসে মে মাসে রাজাপাকসে বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / বিরোধী দল / সরকার গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বিরোধী এমপিদের এলাকায় উন্নয়ন তদারকিতে নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   
  • বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত: সড়কমন্ত্রী
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net