Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

BBC

বিবিসি বাংলা
12 October, 2026, 05:30 pm
Last modified: 12 October, 2026, 05:42 pm

Related News

  • নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচারের শিকার ৩০ বাংলাদেশি; ইউক্রেন যুদ্ধে নিহত ২০: এসআরবি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • বিমানবন্দরে হামলার আগে নীরব ছিল সৌদি আরবের সতর্কতা ব্যবস্থা; কারণ জানায়নি সৌদি সরকার
  • হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়ল
  • ওমরা করতে সৌদি গিয়ে বিমানবন্দরে হামলায় প্রাণ হারালেন কুমিল্লার নাসরুল্লাহ

সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

শনিবারের ওই হামলার পর রোববার মন্ত্রণালয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো. শাহেদ আহম্মেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবিসি বাংলা
12 October, 2026, 05:30 pm
Last modified: 12 October, 2026, 05:42 pm
হামলায় গুরুতর আহত কয়েকজন বাংলাদেশি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ জন বাংলাদেশি সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে সাফফাত রহমান নামে একজন এখনো অচেতন অবস্থায় রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তথ্য পাওয়া গেছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশীদের পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছে।

শনিবারের ওই হামলার পর রোববার মন্ত্রণালয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো. শাহেদ আহম্মেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মো. নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন তার ভগ্নীপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন।

অন্যদিকে শাহেদ আহম্মেদ সৌদি আরবেই প্লাম্বার হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি দেশে এসে আবার মক্কায় ফিরছিলেন।

ওইদিন বেলা ৩টা ২০ মিনিটে ক্ষেপণাস্ত্র যখন রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল-৩ এ বিস্ফোরিত হয় তখন বাংলাদেশি যাত্রীরা জেদ্দাগামী ফ্লাইটে আসন গ্রহণ করার জন্য বোর্ডিং ব্রিজে লাইনে অপেক্ষমাণ ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় দুই বাংলাদেশি সহ মোট ১৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২৪ জন বাংলাদেশি আহত হয়েছে বলে প্রবাসী মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে।

নিহত দুই বাংলাদেশি- মো. নাসরুল্লাহ বদরপুরি (বায়েঁ) এবং বগুড়ার মো. শাহেদ আহম্মেদ। ছবি: প্রবাসী.গভ.বিডি

আহত বাংলাদেশিরা কে কোথায়

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে এখন দুই জন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন এবং এর মধ্যে একজন এখনও অচেতন অবস্থায় আছেন।

এই দুজনের মধ্যে একজন হলেন নওগাঁর রানিনগর উপজেলার মো. মোখলেসার রহমানের ছেলে সাফফাত রহমান। অন্যজন হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. মহিব উল্লাহর পুত্র মো. দাউদুল ইসলাম। তারা ওমরাহ করতে সৌদি আরবে গিয়ে ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষমাণ ছিলেন।

আহত বাংলাদেশিদের মধ্যে সাফফাত রহমান এখন পর্যন্ত অচেতন অবস্থায় আইসিইউতে আছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

রিয়াদের কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন তিন জন বাংলাদেশি। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাধীন এই তিন জনের অবস্থা এখন স্থিতিশীল। এই তিন জন হলেন- ওমরাহ করতে যাওয়া ঢাকার কামরাঙ্গীরচরের হাফেজ হাসান ও ব্রাক্ষ্মণবাড়িয়া সদরের কাজী নুরুল্লাহ এবং সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী মো. ওমর ফারুক। তারা তিনজনই জেদ্দার বিমানের জন্য বিমানবন্দরে অপেক্ষমাণ ছিলেন।

ওমরাহ করতে যাওয়া আরও দুজন চিকিৎসাধীন আছেন রিয়াদ মেডিকেল হাসপাতালে। তারা হলেন- ঢাকার লালবাগের মো. সাইদুল ইসলাম সৌরভ ও ঢাকার মিরপুরের জনতা হাউজিংয়ের অধিবাসী আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন।

এছাড়া ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়া ঢাকার ডেমরার মো. আব্দুল্লাহকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে।

ওদিকে সুলাইমান আলহাবিব, তাখাসসুচি ব্রাঞ্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিন জন। এর মধ্যে ফয়সাল আহমদ আব্দুল হক ও মোহাম্মদ প্রবাসী বাংলাদেশি কর্মী। আর অন্যজন হলেন ওমরা করতে যাওয়া ঢাকার কামরাঙ্গীরচরের মো. মুজিবুল হকের ছেলে আরমান হোসেন।

এছাড়া কিংডম হাসপাতালে প্রবাসী কর্মী মো. রফিক মিয়া, কিং ফাহাদ মেডিকেল সিটি হাসপাতালে মো. রায়হানুল ইসলাম, মো. মিসবাহ উদ্দীন হিরক ও ইসমাইল হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে পাঁচ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা সবাই প্রবাসী বাংলাদেশি কর্মী। তারা হলেন- সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ ও সোবহে সাদেক মো. শাহজাহান সরকার।

এস্টার সনদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবাসী কর্মী মো. আসাদুল ইসলাম ও মো. জামাল। আর সুলাইমান ফকিহ হাসপাতালে আছেন নাজমা আক্তার।

সুলাইমান আলহাবিব, আলসাহাফা ব্রাঞ্চ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উমায়ের ও আব্দুল্লাহ কামিল।

ইয়ামেনের হুথি গোষ্ঠী। ছবি: বিবিসি

ওদিকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের রিয়াদ হয়ে সৌদি আরবের বিভিন্ন অভ্যন্তরীণ ও বিভিন্ন আন্তর্জাতিক রুটে গমন ও রিয়াদ থেকে বাংলাদেশে আসার জন্য আটকে পড়া প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।

এর মধ্যে প্রায় একশো' বাংলাদেশি যাত্রীকে রিয়াদের মেরিয়ট হোটেল, রেডিসন হোটেল ও প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আবাসনের ব্যবস্থা করার তথ্য দিয়েছে তারা।

এর বাইরে ওমরাহ পালনের জন্য ৬৭ জনকে বিশেষ বাসযোগে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানো হয়েছে।

এছাড়া রিয়াদ থেকে ঢাকাগামী বাতিল হওয়া একটি ফ্লাইটর ৪০০ বাংলাদেশি যাত্রীকে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং আরও বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার কথা রোববার সকালেই জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য আজ সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে।

রোববার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

সৌদি আরব / বিমানবন্দরে হামলা / বাংলাদেশি নিহত / কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচারের শিকার ৩০ বাংলাদেশি; ইউক্রেন যুদ্ধে নিহত ২০: এসআরবি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • বিমানবন্দরে হামলার আগে নীরব ছিল সৌদি আরবের সতর্কতা ব্যবস্থা; কারণ জানায়নি সৌদি সরকার
  • হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়ল
  • ওমরা করতে সৌদি গিয়ে বিমানবন্দরে হামলায় প্রাণ হারালেন কুমিল্লার নাসরুল্লাহ

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net