Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
আছিয়া হত্যা মামলা: আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2026, 09:30 pm
Last modified: 13 August, 2026, 09:33 pm

Related News

  • শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ আদালতের বিষয়, প্রসিকিউশনের নয়: টবি ক্যাডম্যান
  • পাচার অর্থ উদ্ধারে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা
  • মাগুরায় শিশুধর্ষণ-হত্যা: ৩ জনের সাক্ষ্যগ্রহণ
  • মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলায় চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল

আছিয়া হত্যা মামলা: আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হিটু শেখের পক্ষে নিয়োজিত আইনজীবী মো. আব্বাস উদ্দিন এনওসি (অনাপত্তিপত্র) দেওয়ায় শুনানির দ্বিতীয় দিনেই হাফিজুর রহমান খানকে দায়িত্ব দেওয়ার আদেশ দেন আদালত।’ 
টিবিএস রিপোর্ট 
13 August, 2026, 09:30 pm
Last modified: 13 August, 2026, 09:33 pm
ফাইল ছবি: বাসস

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানির জন্য আসামিপক্ষে সরকারি খরচে ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। 

আদালতে হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম বলেন, 'হিটু শেখের পক্ষে নিয়োজিত আইনজীবী মো. আব্বাস উদ্দিন এনওসি (অনাপত্তিপত্র) দেওয়ায় শুনানির দ্বিতীয় দিনেই হাফিজুর রহমান খানকে দায়িত্ব দেওয়ার আদেশ দেন আদালত।' 

গত মঙ্গলবার (১১ আগস্ট) হিটু শেখের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়। ২০২৫ সালের ১৭ মে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। 

মামলার অপর তিন আসামি শিশুটির বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। 

রায়ের পর হিটু শেখ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। 

উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ২০২৫ সালের ৬ মার্চ ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। ওই দিন তাকে মাগুরা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৮ মার্চ তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়।

এর আগে ৮ মার্চ শিশুটির মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটির মৃত্যুর পর ওই মামলায় হত্যার অভিযোগও যুক্ত হয়। মামলার প্রধান আসামি হিটু শেখ ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পুলিশ তদন্ত শেষে ১৩ এপ্রিল অভিযোগপত্র দেয়। সেদিনই হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় এবং অপর তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 

২৭ এপ্রিল শুরু হয় সাক্ষ্যগ্রহণ। রাষ্ট্রপক্ষের ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৮ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর দুই দিনের যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় দেন ট্রাইব্যুনাল। রায়ের পর ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। গত জুন মাসে মামলার পেপারবুক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসে।

Related Topics

টপ নিউজ

শিশু আছিয়া / আইনজীবী নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ আদালতের বিষয়, প্রসিকিউশনের নয়: টবি ক্যাডম্যান
  • পাচার অর্থ উদ্ধারে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা
  • মাগুরায় শিশুধর্ষণ-হত্যা: ৩ জনের সাক্ষ্যগ্রহণ
  • মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলায় চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net