Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 06:15 pm
Last modified: 09 June, 2026, 06:48 pm

Related News

  • প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক
  • সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক
  • কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে বর্জ্য: ডিএসসিসি প্রশাসক

ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে ডিএসসিসির নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 06:15 pm
Last modified: 09 June, 2026, 06:48 pm
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন এর প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হবে।

মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে ডিএসসিসির নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আবদুস সালাম বলেন, "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সড়ক নির্মাণ, ড্রেনেজ উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করে যাচ্ছে। তবে নাগরিক সেবার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে রাজস্ব আদায় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশন নাগরিকদের কর ও ভাড়ার অর্থেই পরিচালিত হয়। রাজস্ব ঘাটতির কারণে সেবা কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে, তাই ব্যবসায়ীদের নিয়মিত কর ও ভাড়া পরিশোধে এগিয়ে আসতে হবে।"

অনিয়ম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে প্রশাসক বলেন, "দীর্ঘ ১৫-২০ বছর ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও জটিলতা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আপনারা নিয়ম মেনে সহযোগিতা করুন, সিটি কর্পোরেশনও প্রয়োজনীয় সহায়তা করবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আপনারা বৈধভাবে ব্যবসা করবেন এবং কর্পোরেশনও তার প্রাপ্য রাজস্ব পাবে। একজনকে টাকা দিয়ে ব্যবসা করলেই তা বৈধ হয়ে যায় না; বৈধতার জন্য সিটি কর্পোরেশনের নিয়ম অনুসরণ করতেই হবে।"

সভায় ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে উৎসাহিত করতে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। এ উদ্যোগের আওতায় আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে আরোপিত ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে বলে জানানো হয়। করদাতারা এই সুযোগ গ্রহণ করে অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই তাঁদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন।

মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বাজার ও মার্কেটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকেও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং প্রশাসক সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি প্রশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক
  • সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক
  • কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে বর্জ্য: ডিএসসিসি প্রশাসক

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net