Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2026, 09:00 pm
Last modified: 29 April, 2026, 09:52 pm

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যাংক কর্মকর্তা অন্য ব্যাংকে পদোন্নতি নিয়ে গেলে তাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ১৫ বছরের অভিজ্ঞতা আছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকের নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিপ্লোমা প্রয়োজন হবে না।
টিবিএস রিপোর্ট
29 April, 2026, 09:00 pm
Last modified: 29 April, 2026, 09:52 pm
ছবি: সংগৃহীত

১৫ বছর ব্যাংকিং খাতের অভিজ্ঞতা রয়েছে এমন সিনিয়র কর্মকর্তারা অন্য ব্যাংকে পদোন্নতি নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা থাকবে না। আজ বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক- এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যাংক কর্মকর্তা অন্য ব্যাংকে পদোন্নতি নিয়ে গেলে তাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ১৫ বছরের অভিজ্ঞতা আছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকের নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিপ্লোমা প্রয়োজন হবে না।

বলা হয়েছে, ব্যাংকিং খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং পেশাগত গতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম–সংক্রান্ত (ব্যাংকিং ডিপ্লোমা) আগের প্রজ্ঞাপনে সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে চান, তাঁকে অবশ্যই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমায় উত্তীর্ণ হতে হবে। মূলত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যোগদানের মাধ্যমে পদোন্নতি বা উচ্চতর পদ পাওয়ার ক্ষেত্রে এই যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কারণ সর্বশেষ সার্কুলারে এ বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখা দেওয়া ছিল না। মূলত এ সার্কুলার দেওয়ার মাধ্যমে শিথিলতা আনা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

পদোন্নতি / ব্যাংকিং ডিপ্লোমা / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net