Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
বিদেশ যেতে ইচ্ছুকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 06:15 pm
Last modified: 08 February, 2026, 06:17 pm

Related News

  • বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
  • আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
  • গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

বিদেশ যেতে ইচ্ছুকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: তারেক রহমান

দেশে কর্মসংস্থানের তীব্র অভাব রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি জেলায় এবং ঢাকা শহরে একাধিক ভোকেশনাল ইন্সটিটিউট ও ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে বেকার তরুণরা যেন নিজেদের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করা হবে।
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 06:15 pm
Last modified: 08 February, 2026, 06:17 pm
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে কাজের সন্ধানে বিদেশে যাওয়ার সময় অনেক মানুষকে নিজেদের জমি-জমা বিক্রি করতে হয়। বিএনপি ক্ষমতায় আসলে যারা বিদেশে যেতে চান, তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে ভিটেমাটি বিক্রি করতে না হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনে মিরপুরের পল্লবী ২নম্বর ওয়ার্ড লাল মাঠে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আইটিতে যারা কাজ করেন এবং ফ্রিল্যান্সিং করেন—তাদের জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

দেশে কর্মসংস্থানের তীব্র অভাব রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি জেলায় এবং ঢাকা শহরে একাধিক ভোকেশনাল ইন্সটিটিউট ও ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে বেকার তরুণরা যেন নিজেদের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, 'বিদেশে যাওয়ার সময় অনেককে জমি-জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা বিদেশে যেতে চান, তাঁদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। যাতে তাদের আর জমি-জমা বিক্রি করতে না হয়।'

এদিন বিএনপি চেয়ারম্যান ঢাকা-১৬ আসনের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি হাসপাতাল করার ঘোষণা দেন। পাশাপাশি সারাদেশে পানি সমস্যা দূর করতে সব জায়গায় খাল খনন করার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে সবার আগে 'ঢাকার খাল খনন কর্মসূচি' চালু করা হবে।

রাষ্ট্র পরিচালনায় দুটি কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দুটি কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার গঠন করলে বিএনপির কাজ হবে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে থাকবে বিএনপি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দুর্নীতির লাগাম টানতে না পারলে কোনো পরিকল্পনা কাজ করবে না এবং জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / নির্বাচনি জনসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
  • আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
  • গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net