Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
হাতপাখা জিতলে কাউকে বাড়িছাড়া হতে হবে না, বিদেশিদের তাবেদারি থেকে দেশ মুক্ত হবে: চরমোনাই পীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 03:40 pm
Last modified: 07 February, 2026, 03:48 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

হাতপাখা জিতলে কাউকে বাড়িছাড়া হতে হবে না, বিদেশিদের তাবেদারি থেকে দেশ মুক্ত হবে: চরমোনাই পীর

তিনি বলেন, ‘দেশের একমাত্র দল হিসেবে আমরাই পুরোনো আইন ও নিয়ম বদলে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে আমি তরুণ ও নতুন ভোটারদের বলব— তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক; দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।’
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 03:40 pm
Last modified: 07 February, 2026, 03:48 pm
ছবি: টিবিএস

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, 'নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেকদল বাড়িতে থাকতে পারে না, পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়িছাড়া হতে হবে না। দুর্নীতি দূর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে এবং বিদেশিদের তাবেদারি থেকে দেশ মুক্ত হবে।'

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ ভোটারদের উদ্দেশে পীর সাহেব চরমোনাই বলেন, 'স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।'

তিনি আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিল। পুরোনো নিয়ম ও আইন বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।'

দেশের রাজনৈতিক পরিবর্তনের আবশ্যকতা তুলে ধরে তিনি বলেন, 'দেশের একমাত্র দল হিসেবে আমরাই পুরোনো আইন ও নিয়ম বদলে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে আমি তরুণ ও নতুন ভোটারদের বলব— তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক; দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।'

বাউফলের স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, 'বাউফলের মাটিতে ইসলামের শেকড় গভীরভাবে প্রথিত। এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখাতে হবে।'

দুপুর ১২টায় অনুষ্ঠিত এই নির্বাচনি জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
 
Related Topics

টপ নিউজ

চরমোনাই পীর / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net