Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কৃষি-প্রক্রিয়াজাত শিল্পে ৫.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ব্রিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2026, 12:35 pm
Last modified: 03 February, 2026, 12:41 pm

Related News

  • পেঁয়াজ সংরক্ষণের জন্য ময়মনসিংহে দেশের একমাত্র কোল্ড স্টোরেজ চালু করল জায়ান্ট এগ্রো লিমিটেড
  • তিন অর্থনৈতিক জোনে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ২৮ প্রতিষ্ঠান 
  • বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত জামালপুর অর্থনৈতিক অঞ্চল 
  • ভূমি অধিগ্রহণেই আটকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কৃষি-প্রক্রিয়াজাত শিল্পে ৫.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ব্রিক

চুক্তির আওতায় যৌথ উদ্যোগে একটি আধুনিক কৃষি-প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন ও পরিচালনা করা হবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারকে লক্ষ্য করে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 February, 2026, 12:35 pm
Last modified: 03 February, 2026, 12:41 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে (জেইজেড) ৫ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বৃহৎ পরিসরের কৃষি-প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে বিজনেস রিসার্চ ইন্টারন্যাশনাল করপোরেশন (ব্রিক)।

সববার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে বেজা ও ব্রিকের মধ্যে এ সংক্রান্ত জমি লিজ চুক্তি সই হয়। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদ এবং ব্রিকের পক্ষে পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট মিশাল করিম সই করেন।

চুক্তির আওতায় যৌথ উদ্যোগে একটি আধুনিক কৃষি-প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন ও পরিচালনা করা হবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারকে লক্ষ্য করে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বেজা জানায়, প্রস্তাবিত প্রকল্পে ব্রিক পাঁচ একর জমিতে প্রায় ৫ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি একটি রপ্তানিমুখী ও পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ, যেখানে তুলনামূলকভাবে কম পানি, বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন হবে। আগামী তিন বছরের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।

কারখানায় পেস্ট, পাল্প, পিউরি, জুস ও বেভারেজ, মসলা জাতীয় পণ্য উৎপাদন করা হবে। এর জন্য ব্যবহৃত কাঁচামালের ৫০ শতাংশের বেশি দেশীয় উৎস থেকে সংগ্রহ করা হবে। এ শিল্প ইউনিট স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ১৫ শতাংশ বিদেশে রপ্তানি করতে চায়। এর ফলে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে কৃষিখাতে শিল্পায়ন ত্বরান্বিত হওয়া, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বেজার নির্বাহী সদস্য সালেহ আহমেদ ব্রিককে অভিনন্দন জানিয়ে বলেন, জামালপুর অর্থনৈতিক অঞ্চল একটি 'প্লাগ অ্যান্ড প্লে' অর্থনৈতিক এনক্লেভে পরিণত হতে যাচ্ছে। 

তিনি বলেন, শিগগিরই শীর্ষ একটি প্রতিষ্ঠান এখানে উৎপাদন কার্যক্রম শুরু করবে। ব্রিকের এই বিনিয়োগ বেজার পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের একটি উদাহরণ। এ ধরনের এগ্রো-প্রসেসিং শিল্প অন্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদেরও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগে বাস্তবায়নাধীন প্রথম সরকারি অর্থনৈতিক অঞ্চল। এটি মোট ৪৩৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষভাবে প্রায় ৩২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী, এ অঞ্চল কৃষিভিত্তিক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প স্থাপনের জন্য উপযোগী। ইতোমধ্যে এখানে গ্যাস সংযোগ লাইন, ৩৩/১১ কেভিএ বিদ্যুৎ সাবস্টেশন, প্রশাসনিক ও ডরমেটরি ভবন, ভূমি উন্নয়ন, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে এখন পর্যন্ত ১৮টি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রসহ ছয়টি শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

Related Topics

টপ নিউজ

জামালপুর অর্থনৈতিক অঞ্চল / কৃষি-প্রক্রিয়াজাত শিল্প / জায়ান্ট এগ্রো প্রসেসিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • পেঁয়াজ সংরক্ষণের জন্য ময়মনসিংহে দেশের একমাত্র কোল্ড স্টোরেজ চালু করল জায়ান্ট এগ্রো লিমিটেড
  • তিন অর্থনৈতিক জোনে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ২৮ প্রতিষ্ঠান 
  • বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত জামালপুর অর্থনৈতিক অঞ্চল 
  • ভূমি অধিগ্রহণেই আটকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net