Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
বিএনপি এখন ভাড়াটেদের দল, নিয়ন্ত্রণ ভারতের হাতে: অলি আহমদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 07:15 pm
Last modified: 02 February, 2026, 07:21 pm

Related News

  • মানবাধিকার কমিশন বিল পর্যালোচনায় অংশ নেবে না বিরোধী দল, থাকবে না কমিটির বৈঠকেও
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • জেআরসি’র আওতায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ভারতের, জবাবের আশায় বাংলাদেশ
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বিএনপি এখন ভাড়াটেদের দল, নিয়ন্ত্রণ ভারতের হাতে: অলি আহমদ

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির দুজনের সংগঠকের মধ্যে একজন আমি, আরেকজন প্রেসিডেন্ট জিয়া। আমি (তৎকালীন) ক্যাপ্টেন অলি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি। এবারে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে।
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 07:15 pm
Last modified: 02 February, 2026, 07:21 pm

১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, "একটি ব্রিজ পড়ে থাকলেও, সেখান থেকেও চাঁদা তোলে তারা। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না।"

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির দুজনের সংগঠকের মধ্যে একজন আমি, আরেকজন প্রেসিডেন্ট জিয়া। আমি (তৎকালীন) ক্যাপ্টেন অলি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি। এবারে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে।

বিএনপির নিয়ন্ত্রণ ভারতের হাতে ইঙ্গিত করে অলি আহমদ বলেন, "এখন একটি দল বিদেশিদের দালালি করছে, ইচ্ছে অনুযায়ী কাজ করছে। তাদের ইচ্ছের বাইরে যেতে পারবে না। আমি বলেছিলাম, এরশাদকে (সাবেক রাষ্ট্রপতি) একটা চেইন লাগিয়েছিল। তার ভাই জিএম কাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারত। এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তাদের তিনটি চেইন লাগয়েছে ভারত। সুতরাং ভারতের বাইরে, র- এর (ভারতের গোয়েন্দা সংস্থা) বাইরে যেতে পারবে না। আমরা চাই না, এ দেশ ভারত শাসন করুক।"

১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম পাঁচটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াতের আমীরের।

Related Topics

টপ নিউজ

কর্নেল (অব.) অলি আহমদ / বিএনপি / ভারত / নির্বাচনী জনসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • মানবাধিকার কমিশন বিল পর্যালোচনায় অংশ নেবে না বিরোধী দল, থাকবে না কমিটির বৈঠকেও
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • জেআরসি’র আওতায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ভারতের, জবাবের আশায় বাংলাদেশ
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net