Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ভুল করার কোনো সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
31 January, 2026, 06:50 pm
Last modified: 31 January, 2026, 06:55 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

ভুল করার কোনো সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণ এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করে। আমরা রাজনীতি করি রাস্তাঘাট যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করতে, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের জন্য।’
ইউএনবি
31 January, 2026, 06:50 pm
Last modified: 31 January, 2026, 06:55 pm
ছবি: ইউএনবি

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের প্রতি দায়িত্বশীলতার সাথে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে। তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এখানে ভুল করার কোনো অবকাশ নেই।

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, 'ভোটাররাই দেশের প্রকৃত মালিক। যারা দেশের মানুষের জন্য ভালো কাজ করতে চায়, তাদেরই বিজয়ী করতে হবে। বিএনপির সবচেয়ে বড় লক্ষ্য হলো দেশে শান্তি ফিরিয়ে আনা।'

মির্জা ফখরুল বলেন, 'বিএনপি জনগণের কল্যাণ এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করে। আমরা রাজনীতি করি রাস্তাঘাট যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করতে, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের জন্য।'

বিগত সরকারের আমলের সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ১৭ বছর মানুষ 'ফ্যাসিবাদী শাসনে'র অধীনে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি দাবি করেন, গত সরকারের সময়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। শুধুমাত্র ঠাকুরগাঁও জেলাতেই প্রায় ৭০টি মামলা দেওয়া হয়েছে এবং প্রায় ৭ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

দীর্ঘ কষ্টের সময় পার করে মানুষ এখন সুদিনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ফখরুল বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 'ফ্যামিলি কার্ড' চালুর প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'এই কার্ডের মাধ্যমে সাধারণ পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পাবে।' এ ছাড়া কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার ও বীজ কেনার সুবিধার্থে আলাদা কার্ড দেওয়া হবে বলেও তিনি জানান।

এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'এই অঞ্চলে হিন্দু ও মুসলমানরা যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। বিএনপি ক্ষমতায় আসলে এই সাম্প্রদায়িক বিভাজন স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।'

বক্তব্যের শেষে ভোটারদের প্রতি আবেগঘন আবেদন জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'এটিই আমার শেষ অনুরোধ। এবার আমাকে সমর্থন দিন, যেন আপনাদের সেবা করার এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ পাই।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / বিএনপি মহাসচিব / নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net