Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:00 pm
Last modified: 03 January, 2026, 05:06 pm

Related News

  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৫ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের আবেদন বৈধ হয়েছে, ৩ জনেরটি বাতিল করা হয়েছে এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:00 pm
Last modified: 03 January, 2026, 05:06 pm
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ডা. মো. শফিকুর রহমানের দাখিলকৃত সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৫ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের আবেদন বৈধ হয়েছে, ৩ জনেরটি বাতিল করা হয়েছে এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

যাচাই-বাছাই শেষে ডা. শফিকুর রহমান ও শফিকুল ইসলাম ছাড়াও এই আসনে আরও যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম।

অন্যদিকে, প্রয়োজনীয় তথ্য ও দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের মামলার তথ্য যাচাইয়ের জন্য তার সিদ্ধান্তটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

একই দিন ঢাকা-১৩ আসনের যাচাই-বাছাইও সম্পন্ন হয়। সেখানে বিএনপি প্রার্থীসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনেরটি বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

জামায়াত / আমির ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net