Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
এনসিপির শ্রমিক সংগঠনের নেতাকে গুলি: যুবশক্তির নেত্রী আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 10:00 am
Last modified: 23 December, 2025, 10:07 am

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম

এনসিপির শ্রমিক সংগঠনের নেতাকে গুলি: যুবশক্তির নেত্রী আটক

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 10:00 am
Last modified: 23 December, 2025, 10:07 am
আটক যুবশক্তির নেত্রী তন্বী। ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন 'শ্রমিকশক্তি'র নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মোসা. তনিমা ওরফে তন্বী নামে এক নারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক তন্বী দলটির অঙ্গসংগঠন 'যুবশক্তি'র নেত্রী।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের 'মুক্তা হাউজ' নামের একটি বাড়িতে গুলিবিদ্ধ হন মোতালেব। তিনি এনসিপির শ্রমিক সংগঠন 'শ্রমিকশক্তি'র কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনাটি ঘটে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, 'রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। বেলা ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পুলিশের ধারণা, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন।'

তিনি আরও জানান, ঘটনার পর থেকে তন্বী পলাতক ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোসা, ৫টি বিদেশি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব ও তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে 'মুক্তা হাউস'-এর দিকে যাচ্ছেন। পরদিন সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
 
Related Topics

টপ নিউজ

এনসিপি / এনসিপি নেত্রী / জাতীয় যুবশক্তি / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net