Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ঢাকায় বিএনপির আরও ৪ প্রার্থী চূড়ান্ত, মনোনয়ন পেলেন যারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 08:25 pm
Last modified: 04 December, 2025, 08:28 pm

Related News

  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • ঢাকা-সৌদি ফ্লাইট বাতিল: প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির

ঢাকায় বিএনপির আরও ৪ প্রার্থী চূড়ান্ত, মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় ধাপে ঘোষিত ঢাকার ৪টি আসনের মধ্যে ঢাকা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 08:25 pm
Last modified: 04 December, 2025, 08:28 pm

প্রথম ধাপে ২৩৬ জনের পর দ্বিতীয় ধাপে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ চারটি আসনও রয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। এ নিয়ে ঢাকার মোট ২০টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী চূড়ান্ত করল দলটি। এর আগে প্রথম ধাপে ঢাকায় ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এখনো রাজধানীর ৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।

দ্বিতীয় ধাপে ঘোষিত ঢাকার ৪টি আসনের মধ্যে ঢাকা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

পুরান ঢাকার ঢাকা-৭ আসনে মনোনয়ন পাওয়া হামিদুর রহমান এবারই প্রথম জাতীয় নির্বাচনে লড়বেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছিল, আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়া হতে পারে। মামুনুল হকের দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলের মোর্চায় সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত এখানে নিজস্ব প্রার্থীই দিল বিএনপি।

ঢাকা-৯ আসনে মনোনয়ন পাওয়া হাবিবুর রশিদ হাবিবও প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আসনটিতে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্যদিকে, এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা নির্বাচন করছেন। প্রথম ধাপে আসনটি ফাঁকা রাখায় গুঞ্জন ছিল তাসনিম জারার জন্যই হয়তো বিএনপি আসনটি ফাঁকা রেখেছে। তবে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণা করে সেই গুঞ্জনের অবসান ঘটাল দলটি।

ঢাকা-১০ আসনে ২০১৮ সালের মতো এবারও আস্থা রাখা হয়েছে শেখ রবিউল আলমের ওপর। এখানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীমও মনোনয়ন চেয়েছিলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জোর আলোচনা ছিল। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি উপদেষ্টার পদ ছেড়ে প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রবিউল আলমকেই বেছে নিল বিএনপি।

অন্যদিকে বৃহত্তর উত্তরা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে। তিনি এর আগেও জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। গত মাসের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেন। এরপর তাকে নিয়ে এই আসনে মনোনয়নের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ নেতাকেই বেছে নিয়েছে দল।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / প্রার্থী ঘোষণা / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • ঢাকা-সৌদি ফ্লাইট বাতিল: প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net