Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
তারেক রহমান ভোটার হননি, তবে কমিশন চাইলে নির্বাচন করতে পারবেন: ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2025, 04:30 pm
Last modified: 01 December, 2025, 09:02 pm

Related News

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান ভোটার হননি, তবে কমিশন চাইলে নির্বাচন করতে পারবেন: ইসি সচিব

সাধারণত সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। গত ৩১ অক্টোবরের পর স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন করে আর কারো ভোটার হওয়ার সুযোগ নেই। তবে ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময়ে ভোটার তালিকাভুক্ত করার বিশেষ সিদ্ধান্ত নিতে পারে।
টিবিএস রিপোর্ট
01 December, 2025, 04:30 pm
Last modified: 01 December, 2025, 09:02 pm
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি: বাসস

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি, তবে নির্বাচন কমিশন (ইসি) চাইলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'না, আমার জানামতে ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত দিলে নিবন্ধন হতে পারেন, প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এ এখতিয়ার রয়েছে।'

সাধারণত সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। গত ৩১ অক্টোবরের পর স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন করে আর কারো ভোটার হওয়ার সুযোগ নেই। তবে ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময়ে ভোটার তালিকাভুক্ত করার বিশেষ সিদ্ধান্ত নিতে পারে।

এ সময় তিনি উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

সচিব আরও জানান, এখন ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, বয়স, ঠিকানা ও ছবিসহ সাত ধরনের তথ্য আর সংশোধন করা যাবে না। তবে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনে কোনো বাধা থাকবে না।

এ সময় প্রবাসীদের ভোটার হওয়ার বিষয়ে তিনি বলেন, 'প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।'

সার্বিক ভোটার সংখ্যার বিষয়ে সচিব বলেন, 'সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার ভোটার তালিকায় পৌনে ১৩ কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত ১৮ নভেম্বর তালিকা চূড়ান্ত করে এখন ভোটের জন্য মুদ্রণের প্রস্তুতি চলছে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ইসি সচিব / ভোটার তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net