Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2025, 05:15 pm
Last modified: 30 November, 2025, 05:22 pm

Related News

  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

তৌহিদ হোসেন বলেন, ‘লন্ডনে তারেক রহমানের বর্তমান অবস্থান বা স্ট্যাটাস সম্পর্কে অন্তর্বর্তী সরকার অবগত নয়। তবে তিনি যদি দেশে ফিরতে চান, তবে অন্য কোনো দেশের তাকে আটকে রাখাটা অস্বাভাবিক বিষয়।’
টিবিএস রিপোর্ট
30 November, 2025, 05:15 pm
Last modified: 30 November, 2025, 05:22 pm
এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই তাকে 'ট্রাভেল পাস' ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত 'ডিকাব টক' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, 'লন্ডনে তারেক রহমানের বর্তমান অবস্থান বা স্ট্যাটাস সম্পর্কে অন্তর্বর্তী সরকার অবগত নয়। তবে তিনি যদি দেশে ফিরতে চান, তবে অন্য কোনো দেশের তাকে আটকে রাখাটা অস্বাভাবিক বিষয়।'

উপদেষ্টা বলেন, 'কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই তিনি যদি আজকে বলেন যে আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে আসোতে পারবেন।'
অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন।

এর আগে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমান জানিয়েছিলেন, দেশে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও সেই সিদ্ধান্ত পুরোপুরি তার একার হাতে নেই।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দেশি-বিদেশি চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

নিজের পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।'

বিষয়টি সংবেদনশীল হওয়ায় এ নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয় বলেও তিনি জানান।

তারেক রহমান আশা প্রকাশ করেন, 'রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।'

তারেক রহমানের ওই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই। ফেসবুকে তিনি লিখেন, 'এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।'

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় গত রোববার তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা / মো. তৌহিদ হাসান / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net