Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
জামায়াত, এনসিপিকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 07:25 pm
Last modified: 04 November, 2025, 07:53 pm

Related News

  • জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

জামায়াত, এনসিপিকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে: মির্জা আব্বাস

আজ এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, 'আজকের যে সরকার, তাদের কার্যক্রম দেখে স্পষ্ট বুঝা যায় যে, তাদের নিজস্ব কোন শক্তি নাই। এই সরকার দুটি দলের উপরে অর্থাৎ একটি তাদের নিজস্ব সৃষ্ট দল, আরেকটি পুরনো দল… এই দুইটি দলের ওপরে ভর করে এই সরকার টিকে আছে।'
টিবিএস রিপোর্ট
04 November, 2025, 07:25 pm
Last modified: 04 November, 2025, 07:53 pm
মির্জা আব্বাস। ছবি: ইউএনবি

বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস আজ (৪ নভেম্বর) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, অন্তর্বর্তী সরকার তার সমর্থক দুটি দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনে জেতানোর জন্য 'অবৈধ পথ' বেছে নিতে পারে।

আজ এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, 'আজকের যে সরকার, তাদের কার্যক্রম দেখে স্পষ্ট বুঝা যায় যে, তাদের নিজস্ব কোন শক্তি নাই। এই সরকার দুটি দলের উপরে অর্থাৎ একটি তাদের নিজস্ব সৃষ্ট দল, আরেকটি পুরনো দল… এই দুইটি দলের ওপরে ভর করে এই সরকার টিকে আছে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'এই সরকারকে ওরা যা বলে, এই দুটি দল যা বলে, এই সরকার তাই করে।'

তিনি বলেন, 'সর্বশেষ প্রমাণ হল, একটা নির্বাচনি প্রতীক নিয়ে, আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে, সেটাই করতে হবে।'

বিএনপির এই নেতা আরও বলেন, 'এরা কারা? এরা কোত্থেকে এল? এদের জনভিত্তি কি? এগুলোর ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে বুঝা যেত কে কয়টা ভোট পায়।'

তিনি বলেন, 'আমি খুব আশঙ্কা করছি, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না? এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে।'

সাবেক বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি বিএনপি নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করে।

জামায়াতের দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, 'নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের জনগণ প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কীভাবে বলে, আমি বুঝতে পারি না।'

তিনি বলেন, 'যারা এই বাংলাদেশকেই চায়নি কোনদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। যারা ওই সময় পাকিস্তান চায় নাই, ১৯৪৭ সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, ১৯৯৬ সাল এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে…ওরা আজকে লম্বা লম্বা কথা বলে।'

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, জামায়াত রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ ও বিএনপি কখনো এটা হতে দেবে না'

আব্বাস আরও বলেন, 'ওরা এতো লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিয়েছে যে, আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো… এরকম একটা ধারণা হয়ে গেছে।'

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিএনপির ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে আব্বাস বলেন, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অনেককে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, যারা মনোনয়ন পাননি, তারা স্বাভাবিকভাবেই হতাশ, কিন্তু দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

জামায়াত / এনসিপি / অবৈধ / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net