Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ইন্টারভিউ যারা করছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান, রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রেস সচিব

বাংলাদেশ

বিবিসি বাংলা
29 October, 2025, 08:10 pm
Last modified: 29 October, 2025, 08:15 pm

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির

ইন্টারভিউ যারা করছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান, রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রেস সচিব

তিনি বলেন, ‘এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএনর রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। পরে আল জাজিরার প্রোগ্রামে আসছে। বিবিসিতেও আসছে যে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন।’
বিবিসি বাংলা
29 October, 2025, 08:10 pm
Last modified: 29 October, 2025, 08:15 pm
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেননি।

আজ (২৯ অক্টোবর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যারা ইন্টারভিউ করছেন (শেখ হাসিনার) এই কনটেক্সট যেন কেউ ভুলে না যান। যেই দাবি উনি করেন তা যেন আনকন্টেসটেড (বিনা প্রশ্নে ছেড়ে দেওয়া) না থাকে।'

শফিকুল আলম বলেন, বিষয়টি (শেখ হাসিনার সাক্ষাৎকার) নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবে।

তিনি বলেন, 'এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএনর রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। পরে আল জাজিরার প্রোগ্রামে আসছে। বিবিসিতেও আসছে যে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন।'

যুক্তরাজ্যের একটি ল ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের হত্যা ও কারাদণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, 'আমরা কাল লোকাল নিউজ মিডিয়ায় দেখলাম তার পার্টি আইসিসিতে একটা ইয়ে করছে। সেখানে তিনি যে এই ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার কোনো উল্লেখ দেখিনি। এটা খুবই দুঃখজনক।'

তিনি বলেন, 'আমরা দেখেছি আওয়ামী লীগ ক্লেইম করেছে ৪০০ জন মারা গেছে। এটা আনকন্টেনেস্টড দেওয়া হচ্ছে।'

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ল ফার্ম ডাউটিস্ট্রিট এ বিষয়ক একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছে বলে ডাউটি স্ট্রিট চেম্বার থেকে জানানো হয়েছে।

শফিকুল আলম বলেন, 'আমাদের টাকা চুরি করে পুরো ইউকের সবচেয়ে দামী ল ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে, অভিযোগ করছে। আমাদের চুরি করা টাকায় করছে, আর এটাকে কেউ কেউ প্রমোট করছেন।'

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / ইন্টারভিউ / শেখ হাসিনা / শফিকুল আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net