Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ

বাসস
18 October, 2025, 08:35 pm
Last modified: 18 October, 2025, 08:53 pm

Related News

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছরে যেসব জঞ্জাল তৈরি করেছে, সবকিছু এক বছরের মধ্যে ঠিক করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে নজর দিতে হবে।’
বাসস
18 October, 2025, 08:35 pm
Last modified: 18 October, 2025, 08:53 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাস্তায় আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ড এখন থেকে সংসদকেন্দ্রিক হতে হবে। পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মূল মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। 

আজ শনিবার রাজধানীর গ্রীন রোডে পানি ভবনের মাল্টিপারপাস হলে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'আওয়ামী লীগ ১৫ বছরে যেসব জঞ্জাল তৈরি করেছে, সবকিছু এক বছরের মধ্যে ঠিক করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে নজর দিতে হবে। সব কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। এটা না করলে পার্লামেন্টারি ডেমোক্রেসি কার্যকর হবে না।'

তিনি আরও বলেন, পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে, সেখানে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু। আমাদেরকেও রাস্তায় আন্দোলন থেকে উঠে সংসদে কাজ করতে হবে। কতদিন রাস্তায় থাকবেন? আমরা ৫০ বছর রাস্তায় চলেছি।

ফখরুল জাতীয় সনদের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে দেখিয়েছি, ছোটখাট ভিন্নতা দূর করে রাজনৈতিক দলগুলো একত্র হতে পারে। আগামী নির্বাচনে এই সমন্বয় বজায় রেখে একটি অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা পার্লামেন্টকে প্রাণবন্ত করবেন এবং এটি হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকসহ সব শ্রেণির দাবি-দাওয়া পূরণ ও স্বীকৃত হবে।

তিনি আরও উল্লেখ করেন, সংঘর্ষ বা সহিংসতার ঘটনা গণতন্ত্রকে সাহায্য করবে না। সম্প্রতি সংসদ ভবনের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা গণতন্ত্রকে ক্ষতি করে। তাই সবার দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করছে। তবে এক বছরের মধ্যে সব জঞ্জাল দূর করা সম্ভব নয়।

সম্মেলনে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করিম, মাহবুবুল হক রিপন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সুমন ভূঁইয়া ও উত্তরের কামরুজ্জামান।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / পার্লামেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net