Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
নগদের বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে: গভর্নর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2025, 03:05 pm
Last modified: 27 August, 2025, 03:19 pm

Related News

  • নগদ-সংশ্লিষ্ট ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের
  • বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকার ও অ্যামচেম একসঙ্গে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী
  • লোকসানি প্রতিষ্ঠান ও অব্যবহৃত সম্পদ হস্তান্তরে ইনভেস্ট বাংলাদেশের খসড়া নীতিমালা
  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগের উপযোগী করতে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি

নগদের বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে: গভর্নর

গভর্নর বলেন, “নগদ পরিচালনার সক্ষমতা ডাক বিভাগের নেই। আমরা চাই টেকনোলজি কোম্পানিগুলো নগদে বিনিয়োগ করতে এগিয়ে আসুক। আশা করছি, আগামী ৩-৪ মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়া যাবে।”
টিবিএস রিপোর্ট
27 August, 2025, 03:05 pm
Last modified: 27 August, 2025, 03:19 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফাইল ছবি: সংগৃহীত

নগদকে বেসরকারিকরণের অংশ হিসেবে নতুন বিনিয়োগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ লক্ষ্যে বিনিয়োগকারী খুঁজতে আগামী কয়েক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর পান প্যাসিফিক হোটেলে আয়োজিত 'ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫'-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল 'দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি'।

গভর্নর বলেন, "নগদ পরিচালনার সক্ষমতা ডাক বিভাগের নেই। আমরা চাই টেকনোলজি কোম্পানিগুলো নগদে বিনিয়োগ করতে এগিয়ে আসুক। আশা করছি, আগামী ৩-৪ মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়া যাবে।"

ক্যাশ ব্যবহারের বাড়তি চাপ প্রসঙ্গে তিনি বলেন, "প্রতি বছর নগদ টাকা ছাপানোর খরচ ১০ শতাংশ বা প্রায় ২,০০০ কোটি টাকা করে বাড়ছে। খরচ যদি এভাবে বাড়তেই থাকে, তাহলে আর ডিজিটাল অর্থনীতি কোথায় রইল!"

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও মাস্টারকার্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধিসহ নীতিনির্ধারকরা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি গঠনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানের প্রথম সেশনে নীতিনির্ধারণী বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. মাসরুর রিয়াজ। 

তিনি বলেন, "ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। পাশাপাশি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাইকারি ও করপোরেট পেমেন্টে সুযোগ তৈরি, উদ্ভাবনকে উৎসাহিত এবং অবকাঠামোতে বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।"

অধিবেশনটি সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিসিও জিসান হক। 

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফাত উল্লাহ খান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা এবং শেবা প্ল্যাটফর্মের চেয়ারম্যান ও গ্রুপ সিইও আদনান ইমতিয়াজ হালিম।
 
Related Topics

টপ নিউজ

নগদ / ডাকঘর / নগদ ডিজিটাল ব্যাংক / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • নগদ-সংশ্লিষ্ট ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের
  • বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকার ও অ্যামচেম একসঙ্গে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী
  • লোকসানি প্রতিষ্ঠান ও অব্যবহৃত সম্পদ হস্তান্তরে ইনভেস্ট বাংলাদেশের খসড়া নীতিমালা
  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগের উপযোগী করতে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net