Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
নিউইয়র্কে তথ্য উপদেষ্টাকে হেনস্তা আওয়ামী নেতা-কর্মীদের, ডিম নিক্ষেপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 04:55 pm
Last modified: 25 August, 2025, 05:14 pm

Related News

  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • জামায়াতের মতো আ.লীগকে নিশ্চিহ্ন করতে চাইলে রাষ্ট্র আরও স্বৈরাচারী হবে: মাহফুজ আলম

নিউইয়র্কে তথ্য উপদেষ্টাকে হেনস্তা আওয়ামী নেতা-কর্মীদের, ডিম নিক্ষেপ

উপদেষ্টা কনস্যুলেটে প্রবেশের সময় আওয়ামী লীগের পতাকা হাতে দলটির কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এ সময় তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধেও নানা স্লোগান দেন।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 04:55 pm
Last modified: 25 August, 2025, 05:14 pm
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং হেনস্তার চেষ্টা করেছেন স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা। স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রোববার কনস্যুলেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম।

উপদেষ্টা কনস্যুলেটে প্রবেশের সময় আওয়ামী লীগের পতাকা হাতে দলটির কর্মী ও সমর্থকেরা 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে থাকেন। এ সময় তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধেও নানা স্লোগান দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, 'একটা দেশে রাজতন্ত্র চলছিল, সে দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে-মেয়েরা রাজপুত্র ছিলেন। পুরো দেশটা তাদের ছিল, আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে; এটাই তো স্বাভাবিক।'

মাহফুজ আলম প্রবাসীদের জুলাই আন্দোলনে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক হবে রাষ্ট্র। নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে। সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি।'

বাংলাদেশে ভারতীয় টেলিভিশন বা গণমাধ্যম বন্ধ করার আহ্বান প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, 'আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সব সময় বিকল্প ভালোর কথা বলে এসেছি। আমি আওয়ামী লীগের কোনো কিছুও বন্ধ করে দেওয়ার পক্ষে নই।'

গণমাধ্যমের বরাতে জানা যায়, অনুষ্ঠান চলাকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কখন বের হবেন, সেজন্য বাইরে বিক্ষুব্ধ আওয়ামী নেতা-কর্মীরা অপেক্ষা করছিলেন। তাদের অবস্থান বুঝে কনস্যুলেট কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। স্থানীয় সময় রাত ১২টার পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় মাহফুজ আলম কনস্যুলেট অফিস থেকে বের হন।

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / উপদেষ্টা মাহফুজ আলম / তথ্য উপদেষ্টা / নিউ ইয়র্ক / ডিম নিক্ষেপ / হেনস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার ২
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • জামায়াতের মতো আ.লীগকে নিশ্চিহ্ন করতে চাইলে রাষ্ট্র আরও স্বৈরাচারী হবে: মাহফুজ আলম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net