Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

বাংলাদেশ

বাসস
27 July, 2025, 04:30 pm
Last modified: 27 July, 2025, 04:35 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা
  • মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

একশ’রও বেশি চীনা বিনিয়োগকারী গত ২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
বাসস
27 July, 2025, 04:30 pm
Last modified: 27 July, 2025, 04:35 pm
ছবি: সৌজন্যে

চীনের সাংহাই ও গুয়াংজৌতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে বিনিয়োগের দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

একশ'রও বেশি চীনা বিনিয়োগকারী গত ২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত 'বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে' অংশ নেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। আজ বিডা'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ।

সেমিনারের পাশাপাশি, প্রতিনিধি দলটি চীনের দুই শহরের ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশে নতুন বা সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

আলোচনার প্রধান খাতগুলোর মধ্যে ছিল- নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা ও ভোক্তা ইলেকট্রনিক্স।

বিডা'র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 'চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে, বিশেষত মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।'

এই সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

পাশাপাশি, এই সফরকালে পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে করে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা যায়।

Related Topics

টপ নিউজ

বিডা / আশিক চৌধুরী / বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) / চীনা বিনিয়োগকারী / বিজনেস সামিট / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা
  • মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net