Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 05:20 pm
Last modified: 15 July, 2025, 05:33 pm

Related News

  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

এছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মিলেছে।
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 05:20 pm
Last modified: 15 July, 2025, 05:33 pm
শামীম ওসমান। ছবি: সংগৃহীত

সাড়ে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪৬৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য নেতা শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক পৃথক ২টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে জ্ঞাত আয়ের উৎসবিহীন ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার সম্পদের মালিক হন এবং তা ভোগ-দখলে রাখেন। এছাড়া তার নামে ৯টি ব্যাংক হিসাবে মোট ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।

অন্যদিকে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ব্যাংক হিসাবে থাকা ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে। এ কারণে তার বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

দুদক / মামলা / শামীম ওসমান / ব্যাংক হিসাব / নারায়ণগঞ্জ / সংসদ সদস্য / আওয়ামী লীগ / লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net