Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
৫৮ বছর পর চট্টগ্রামে চালু হচ্ছে নতুন দুই সরকারি স্কুল

বাংলাদেশ

মো. মাসুদ
30 June, 2025, 10:10 am
Last modified: 30 June, 2025, 10:16 am

Related News

  • জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • গণভোটে ‘হ্যাঁ’ দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত
  • সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি: আইএসপিআর
  • সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫%

৫৮ বছর পর চট্টগ্রামে চালু হচ্ছে নতুন দুই সরকারি স্কুল

নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি।
মো. মাসুদ
30 June, 2025, 10:10 am
Last modified: 30 June, 2025, 10:16 am
প্রতীকী ছবি: ইউএনবি

চট্টগ্রামে প্রায় ৫৮ বছর পর নতুন দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ চালু করতে যাচ্ছে সরকার। 

২০২৬ সাল থেকে নগরীর পতেঙ্গা এলাকায় সর্বাধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ একাডেমিক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠান দুটি।

নতুন প্রতিষ্ঠান দুটি হলো—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ (পূর্ব পতেঙ্গা) এবং মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ (উত্তর পতেঙ্গা)। প্রতিটি ১০ তলা ভবনের স্কুলে একসঙ্গে প্রায় ১,৪০০ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারবে।

চট্টগ্রাম নগরে সর্বশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল ১৯৬৭ সালে। এরপর ১৯৭৪ ও ২০১৭ সালে দুটি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করা হলেও নতুন করে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়নি। দীর্ঘদিনের এই শূন্যতা পূরণে নগরবাসী নতুন দুটি বিদ্যালয়ের উদ্বোধনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

প্রতিটি প্রতিষ্ঠানে থাকছে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, সেমিনার হল, মাল্টিপারপাস হল, নামাজ কক্ষ, মিড-ডে মিল কক্ষ ও চিকিৎসাকক্ষ। থাকবে ইন্টারনেট সুবিধাসহ খেলাধুলার সরঞ্জাম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর।

২০১৮ সালে একনেক '৯টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প' অনুমোদন দেয়। ৪৬৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

তিন দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান বাধা ছিল জমি সংকট। নগরে একসঙ্গে ২ একর জমি পাওয়া কঠিন হওয়ায় পতেঙ্গায় জমি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, "পতেঙ্গা এলাকায় এতদিন কোনো সরকারি স্কুল ছিল না। তাই এলাকাবাসীর চাহিদা পূরণে এখানে প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হচ্ছে।"

প্রকল্প পরিচালক রায়হানা তসলিম বলেন, "কাজ প্রায় শেষ। এ বছরই কাজ সম্পন্ন হবে এবং আগামী বছর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।"
 
Related Topics

টপ নিউজ

সরকারি স্কুল / স্কুল এন্ড কলেজ / শিক্ষা প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • গণভোটে ‘হ্যাঁ’ দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত
  • সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি: আইএসপিআর
  • সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫%

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net