Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
১ ঘণ্টার কর্মবিরতি পালন করলেন সচিবালয় কর্মচারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2025, 12:20 pm
Last modified: 29 May, 2025, 12:39 pm

Related News

  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত
  • গ্যাস সংকট: আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘণ্টার কর্মবিরতি পালন করলেন সচিবালয় কর্মচারীরা

টিবিএস রিপোর্ট
29 May, 2025, 12:20 pm
Last modified: 29 May, 2025, 12:39 pm
ছবি: টিবিএস

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী রোববার নতুন কর্মসূচি দেবেন তারা।

তবে জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী শনিবার দেশে ফিরলে কর্মকর্তা-কর্মচারীদের দাবির কথা তার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব। 

বুধবার (২৮ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী সংগঠন 'বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম'-এর পক্ষ থেকে প্রতিদিন এক ঘণ্টা করে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর সংশোধিত অধ্যাদেশকে 'অবৈধ কালো আইন' উল্লেখ করে বলেন, ''এটি সম্পূর্ণ প্রত্যাহারের ব্যাপারে আমরা একটি সবুজ সংকেত পেয়েছি। আশা করছি, আলোচনার মাধ্যমে কর্মচারীদের সন্তোষজনক সমাধান মিলবে।''

তিনি জানান, আসন্ন ঈদ, বাজেট এবং চলমান আলোচনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তারা আপাতত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয় ও মাঠপর্যায়ের দপ্তরগুলোতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জরুরি সেবার ক্ষেত্রে কর্মবিরতির সময়সীমা আধা ঘণ্টায় সীমিত রাখার অনুরোধ জানান তিনি।

ঐক্য ফোরামের আরেক কো-চেয়ারম্যান মুহা. নূরুল ইসলাম বলেন, ''৩১ মে পর্যন্ত কর্মবিরতি চলবে। এরপর দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।''

এদিকে বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এম এম সালেহ আহমেদের নেতৃত্বে কয়েকজন সচিব আন্দোলনকারীদের দাবির বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কাছে উপস্থাপন করেন। মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এই সচিবরা। ওই বৈঠকের পর আন্দোলনকারীরা বুধবারের কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর রোববার সন্ধ্যায় সরকার এই অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত শনিবার থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। তাঁরা এই অধ্যাদেশকে দমনমূলক ও 'কালো আইন' আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়ে আসছেন।
 
Related Topics

টপ নিউজ

সচিবালয় / কর্মবিরতি / সরকারি চাকরি (সংশোধনি) অধ্যাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত
  • গ্যাস সংকট: আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net