Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এনসিপির নতুন সাংগঠনিক নীতিমালা; ৬৪ জেলাকে ১৯ জোনে ভাগ, আহ্বায়কের বয়স হবে ৪০ বছর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 03:40 pm
Last modified: 19 April, 2025, 03:55 pm

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

এনসিপির নতুন সাংগঠনিক নীতিমালা; ৬৪ জেলাকে ১৯ জোনে ভাগ, আহ্বায়কের বয়স হবে ৪০ বছর

এছাড়া, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ ওঠায় একটি ‘শৃঙ্খলা ও তদন্ত’ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 April, 2025, 03:40 pm
Last modified: 19 April, 2025, 03:55 pm
এনসিপি'র সাধারণ সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভায় আগামী দিনের কর্মসূচি, অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা ও সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভায় জেলা ও উপজেলা কমিটির আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে 'শৃঙ্খলা ও তদন্ত' কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সাধারণ সভায় অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, সংস্কারের প্রস্তাব প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের দাবি ও আওয়ামী লীগের 'গণহত্যার' বিচারের দাবিতে কর্মসূচি গ্রহণ, সীমান্ত হত্যা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া গাজায় ইসরায়েলি সহিংসতা এবং ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। প্রস্তাবিত নীতিমালায় ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটিতে ৩১ থেকে ৫১ জন এবং উপজেলা কমিটিতে ২১ থেকে ৪১ জন সদস্য থাকবেন। দুই পর্যায়ের কমিটিতেই আহ্বায়ক হতে হলে বয়স অন্তত ৪০ বছর হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ ওঠায় সর্বসম্মতিক্রমে একটি 'শৃঙ্খলা ও তদন্ত' কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির ঘোষণা দেওয়া হবে আগামী রোববার।

এদিকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহে এনসিপির ঢাকা মহানগর শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও দলটি জানিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

এনসিপি / এনসিপির সমাবেশ / নাহিদ ইসলাম / নীতিমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net