Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2025, 03:50 pm
Last modified: 14 April, 2025, 04:21 pm

Related News

  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি: নাহিদ

এসময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এবার প্রথম হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করব, সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।’
টিবিএস রিপোর্ট
14 April, 2025, 03:50 pm
Last modified: 14 April, 2025, 04:21 pm
ছবি: বেলাল হোসেন/টিবিএস

এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। বর্তমানে যে সংস্কার চলছে তা শিগগিরই বাস্তবায়ন করতে হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।'

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'এবার প্রথম হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করব, সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।'

সংস্কারের ধারাবাহিকতা দ্রুত কার্যকর করা উচিত মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই।'

তিনি বলেন, 'বিচার ও সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। যা সংস্কারের মধ্য দিয়েই গণপরিষদ এবং আইন সভার দিকে আগাতে চাই।'

এনসিপির আহ্বায়ক বলেন, 'আমরা ইতোমধ্যে দেখছি জুলাই বিপ্লবকে, আকাঙ্ক্ষাকে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো সমভাবে ধারণ করছে না। আমরা স্পষ্টভাবেই জুলাই বিপ্লবের সময়ও বলেছিলাম, আমাদের ঘোষণা ছিল ফ্যাসিবাদের বিলোপ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা।'

নাহিদ ইসলাম আরও বলেন, 'এই গণ-অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য না, দলের পরিবর্তনের জন্য না। রাষ্ট্রের আমূল কাঠামো পরিবর্তন, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার ও একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।'

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, 'রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।'

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / গণপরিষদ নির্বাচন / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net