Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
পাঁচ ঘণ্টা পর বরিশালের ১৬ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
09 March, 2025, 08:50 am
Last modified: 09 March, 2025, 08:55 am

Related News

  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • সিএনজি ফিলিং স্টেশন মালিকদের  ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর বরিশালের ১৬ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

বিষয়টি নিশ্চিত করেছেন রূপাতলী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী
সৈয়দ মেহেদী হাসান
09 March, 2025, 08:50 am
Last modified: 09 March, 2025, 08:55 am
ছবি: সৈয়দ মেহেদী হাসান

প্রশাসনের আশ্বাসে ৫ ঘণ্টা পরে বরিশাল থেকে ১৬টি রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়ন। একইসঙ্গে সন্ধ্যা থেকে যাত্রী পরিবহনও শুরু হওয়ায় রুটগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রূপাতলী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, "প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে বাস শ্রমিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তাছাড়া, রমজান মাসে জনভোগান্তি যেন না হয় সেই বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।"

"আমরা চাই নির্বিঘ্নভাবে যাত্রী সেবা দিতে। কিন্তু থ্রি-হুইলার চালকরা আমাদের শ্রমিকদের মারধর করেছে; এমনকি যাত্রীদেরও হেনস্থা করেছে। এসবের বিচার নিশ্চিত করতে হবে প্রশাসনকে," যোগ করেন তিনি।

এর আগে, একইদিনে বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাত সেতুর ঢালে বাস মালিক সমিতিকর্তৃক পরিচালিত চেকপোস্টে বাধা দেন সিএনজি চালিত থ্রি-হুইলার চালকরা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর প্রতিবাদে দুপুর ১টার দিকে কর্মবিরতির ডাক দেয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। তাদের সাথে সংহতি জানায় বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন। বন্ধ হয়ে যায় ১৬টি রুটের বাস চলাচল।

অন্যদিকে, বাস ও সিএনজি শ্রমিকদের মারামারি থামাতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেন শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের সমঝোতায় বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ২৫ হাজার টাকা জরিমানা দেন শ্রমিকরা। এরমধ্যে ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সানি।

বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়া উদ্দিন সিকদার জানান, "থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদে ধর্মঘট শুরু হয়েছিল। প্রশাসন থেকে জনভোগান্তি রোধে আহ্বান জানানো হয়, সেইসাথে তাদের পক্ষ থেকে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাসও দেওয়া হয়েছে। এরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়।"

মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, "সকলের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। হামলার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Related Topics

টপ নিউজ

বাস ধর্মঘট / ধর্মঘট প্রত্যাহার / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • সিএনজি ফিলিং স্টেশন মালিকদের  ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net