Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
জুলাইয়ে রেকর্ড ৪.৭৭ বিলিয়ন ডলারের রপ্তানি, প্রবৃদ্ধি ২৫ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 August, 2025, 10:40 am
Last modified: 05 August, 2025, 10:41 am

Related News

  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • পোশাক-বহির্ভূত রপ্তানি বেড়েছে, কিন্তু আরএমজি খাতে রপ্তানির গতি কমায় মোট আয় একই থাকছে
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • টানা চার মাস রপ্তানি আয়ে পতন, নভেম্বরে কমেছে ৫.৫৪ শতাংশ
  • জুলাই-অক্টোবরে বৈদেশিক অর্থছাড়ের প্রায় সমপরিমাণ পরিশোধও করেছে বাংলাদেশ

জুলাইয়ে রেকর্ড ৪.৭৭ বিলিয়ন ডলারের রপ্তানি, প্রবৃদ্ধি ২৫ শতাংশ

২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি ৫ বিলিয়ন ডলার ছাড়ালেও পরে সেই তথ্য সংশোধন করায় তা ৪.১২ বিলিয়ন ডলারে নেমে আসে। এর আগে এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড ছিল ২০২৪ সালের ডিসেম্বরে, ৪.৬৩ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
05 August, 2025, 10:40 am
Last modified: 05 August, 2025, 10:41 am
ছবি: টিবিএস

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাইয়ে বিশ্ববাজারে বাংলাদেশ ৪.৭৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪.৯ শতাংশ বেশি। 

একক মাসে এত বেশি পরিমাণ রপ্তানি এর আগে কখনও হয়নি। 

২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি ৫ বিলিয়ন ডলার ছাড়ালেও পরে সেই তথ্য সংশোধন করায় তা ৪.১২ বিলিয়ন ডলারে নেমে আসে। এর আগে এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড ছিল ২০২৪ সালের ডিসেম্বরে, ৪.৬৩ বিলিয়ন ডলার।

রপ্তানিকারকরা মনে করছেন, ঈদের লম্বা ছুটির পরের মাস হওয়া ও যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক-অনিশ্চয়তায় জুলাইয়ে শিপমেন্টের চাপ থাকা এ মাসে রপ্তানিতে এত বেশি প্রবৃদ্ধি হওয়ার কারণ। 

এছাড়া গত বছরের জুলাইয়ে আন্দোলনের কারণে কারখানা বন্ধ থাকায় কম রপ্তানির ওপর এবার রপ্তানি প্রবৃদ্ধি বেশি দেখা যাচ্ছে বলেও মনে করছেন তারা।

দেশের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, 'জুলাই পর্যন্ত বাংলাদেশের পোশাকে প্রায় ২৬ শতাংশ শুল্ক ছিল যুক্তরাষ্ট্রে রপ্তানিতে। এরপর দেশটির বাজারে আগের শুল্ক বজায় থাকলে দিতে হতো প্রায় ৫৬ শতাংশ। যদিও শেষপর্যন্ত কমানোর পর তা প্রায় ৩৬ শতাংশ হবে। কিন্তু অনিশ্চয়তার কারনে বর্ধিত শুল্ক থেকে বাঁচতে দেশটির ক্রেতারা জুলাইয়ের মধ্যেই পণ্য তৈরি করে শিপমেন্ট করতে বলে।'

'জুলাই মাসে রপ্তানি বাড়ার অন্যতম কারণ এটি,' বলেন শোভন। তার কোম্পানি বছরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে, যার অর্ধেকেরও বেশি যায় যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। দেশটিতে বছরে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানও বছরওয়ারি এই বড় প্রবৃদ্ধির পেছনে গত বছরের রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি টিবিএসকে বলেন, 'গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের কারণে কারখানা বন্ধ ছিল প্রায় আট দিন। সবমিলিয়ে মাসের এক-তৃতীয়াংশ সময় কারখানার উৎপাদন বন্ধ ছিল। ফলে ওই মাসে রপ্তানি কম হয়েছিল। ওই রপ্তানির অঙ্ক কম হওয়ায় এর ওপর গত জুলাইয়ের রপ্তানি প্রবৃদ্ধি বেশি দেখা যাচ্ছে। বাস্তবে রপ্তানি খুব বেশি হয়নি।'

আরও দুজন বড় রপ্তানিকারক একই ধরনের মত দিয়েছেন। তারা বলেন, বাণিজ্য নীতির অনিশ্চয়তার মধ্যে সরবরাহ চেইনের ঝুঁকি এড়াতে অনেক মার্কিন ক্রেতা আগেভাগেই পদক্ষেপ নিয়েছেন।

ট্রাম্প প্রশাসন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় এবং অন্যান্য দেশগুলোর তুলনায় একই হার কিংবা কোনো কোনো মূল প্রতিযোগী দেশের তুলনায় কম থাকায় রপ্তানি আদেশ হারানোর শঙ্কা করছেন না রপ্তানিকারকরা। 

বরং আগামী দিনগুলোতে রপ্তানি আদেশ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার বলেন, 'বর্তমানে অর্ডার কিছুটা ধীর—এটা স্বাভাবিক। তবে আগামী মাসগুলোতে রপ্তানি আদেশ বাড়বে বলে আমরা আশা করছি।' 

বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম রপ্তানিকারকদের স্বাভাবিক রেটের তুলনায় কম রেটে ক্রয়াদেশ না নেওয়া বা ডিসকাউন্ট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, '২০ শতাংশ শুল্কের চাপ আমরা কোনো রপ্তানিকারক যাতে না নিই। কেউ যদি বর্তমানের রেটের তুলনায় কম রেটে ক্রয়াদেশ নেন, তাহলে তাকে লোকসান গুনতে হবে। বর্তমান রেটের চেয়ে কম রেটে অর্ডার নেওয়ার কোনো সুযোগ নেই।'

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু টিবিএস-কে বলেন, '৭ আগস্টের মধ্যে যেসব পণ্য চট্টগ্রাম থেকে শিপমেন্ট করা হবে, ওইসব পণ্যও বাড়তি শুল্কের আওতার বাইরে থাকবে। এজন্য বর্তমানে রপ্তানিকারকদের খুবই ব্যস্ততা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা ৭ আগস্টের মধ্যে শিপমেন্টের জন্য চাপ দিচ্ছেন।'

'ফলে আগস্টেও রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি দেখা যাবে আশা করছি,' বলেন তিনি। 

ইপিবির তথ্য অনুযায়ী, দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ আসে পোশাক খাত থেকে। জুলাইয়ে এ খাতের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। 

অন্যান্য কয়েকটি খাতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানি ৪৩ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য ৩০ শতাংশ, অন্যান্য পাদুকা ৪৪ শতাংশ, কৃষিপণ্য ১৩ শতাংশ, প্লাস্টিকপণ্য ৭ শতাংশ, হোম টেক্সটাইল ১৩ শতাংশ ও পাটজাত পণ্য রপ্তানি ৫ শতাংশ বেড়েছে।

২০২৫ সালের জুনের তুলনায় জুলাই মাসে মোট রপ্তানি বেড়েছে প্রায় ৪৩ শতাংশ।

Related Topics

টপ নিউজ

রপ্তানি আয় / রপ্তানি আয়ের প্রবৃদ্ধি / ২০২৫-২৬ অর্থবছর / ইপিবি / রপ্তানি উন্নয়ন ব্যুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • পোশাক-বহির্ভূত রপ্তানি বেড়েছে, কিন্তু আরএমজি খাতে রপ্তানির গতি কমায় মোট আয় একই থাকছে
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • টানা চার মাস রপ্তানি আয়ে পতন, নভেম্বরে কমেছে ৫.৫৪ শতাংশ
  • জুলাই-অক্টোবরে বৈদেশিক অর্থছাড়ের প্রায় সমপরিমাণ পরিশোধও করেছে বাংলাদেশ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net