Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
পাঁচের মধ্যে চারটির ফলাফলে সব সমীকরণ কী করে পাল্টে গেল!

মতামত

মনোয়ারুল হক
11 March, 2022, 01:35 pm
Last modified: 11 March, 2022, 01:55 pm

Related News

  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার
  • পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

পাঁচের মধ্যে চারটির ফলাফলে সব সমীকরণ কী করে পাল্টে গেল!

কংগ্রেসের প্রতি কেন মুখ ফিরিয়ে নেওয়া? নাকি ধর্মনিরপেক্ষ রাজনীতি চর্চায় কোনো ভুল ছিল? সকল ধর্মের তোষণই কী ধর্মনিরপেক্ষতা!
মনোয়ারুল হক
11 March, 2022, 01:35 pm
Last modified: 11 March, 2022, 01:55 pm
মনোয়ারুল হক/ অলংকরণ- টিবিএস

পাঁচের মধ্যে চারটিতেই বইছে গেরুয়া ঝড়। সকল জল্পনা- কল্পনার অবসান ঘটল। নির্বাচনী প্রচার প্রচারণা, সাত ধাপের নির্বাচন, বুথ ফেরত সমীক্ষা, সব অনুমান পাশে সরিয়ে রেখে অভূতপূর্ব জয়। যোগী আদিত্যনাথ ইতিহাস গড়তে যাচ্ছেন। উত্তরপ্রদেশে ৫ বছরের মেয়াদ পুরণের পর দ্বিতীয়বার মূখ্যমন্ত্রী হতে যাচ্ছেন যোগী। এর আগে এমনটি হয়নি। সর্বভারতে কংগ্রেসের হাতে ছিল, রাজস্থান, ছত্তিসগড় ও পাঞ্জাব। এবার পাঞ্জাব হাতছাড়া হলো।

কিশোরী ধর্ষণ। অভিযুক্ত বিধায়ক। রাজ্যজুড়ে তোলপাড়। কোভিড ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা। নদীর জলে করোনা রোগীর লাশ বিসর্জন। দিল্লির প্রবেশদ্বারে বছরাধিক কাল ধরে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভ। লখিমপুরে কৃষক মিছিলে গাড়ি উঠিয়ে কৃষক হত্যা। অভিযুক্ত মন্ত্রীপুত্র। রাজ্যজুড়ে বেকারত্ব। ধর্মীয় সংখ্যালঘুদের সন্ত্রাসী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা। মানুষ এসব ঘটনা প্রত্যক্ষ করেছে এবং চমকে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা সিদ্ধান্ত টেনে নিশ্চিন্তবোধ করেছেন। এ দল এবার তো নয়ই, আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু ফলাফলে সকল সমীকরণ পাল্টে গেল।

কী কারণে এমন সবকিছু পাল্টে গেল তা জানতে আরও একটু সময় হয়তো লাগবে। তবে নির্বাচনী প্রচারাভিযান লক্ষ্য করলে দেখা যায় ক্ষমতাসীনরা সম্পূর্ণ ভিন্ন কৌশলে এবার মাঠে নেমেছে। নানাবিধ কারণে রাজ্যের মানুষ মুখ ফিরিয়ে নেবে এটা ক্ষমতসীনরা অনুমান করেছিল। রাজ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ক্ষত তখনো দূর হয়নি। করোনা পরিস্থিতির মধ্যেই কৃষি আইন বিরোধী বিক্ষোভ সবচেয়ে বেশি বেকায়দায় ফেলে ক্ষমতাসীনদের।

এছাড়া, লখিমপুরের ঘটনা আরও বেসামাল করে তোলে পরিস্থিতি। এমন অবস্থায় কৃষি আইন প্রত্যাহারে মোদীর ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের পায়ের নিচে মাটির সন্ধান এনে দেয়। কৃষি আন্দোলনে মূলত যুক্ত ছিল উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের কৃষক।

ভারতের সর্বাধিক জনবহুল এই রাজ্যের অধিবাসী প্রায় ২০ কোটি। ৪০৩ আসনের বিধানসভা। এখানে ২০ শতাংশ মুসলিম অধিবাসী, যারা সংখ্যায় প্রায় ৪ কোটি। এই সংখ্যাটাই যোগী সরকারের মাথাব্যথার কারণ হতে পারত।

কিন্তু ক্ষমতাসীনরা কোনো ঝুঁকি নিতে চায়নি। হিন্দু মুসলিমের চিরায়ত বিভেদকেই সামনে নিয়ে আসে জোরের সাথে। মুসলিমদের সন্ত্রাসী আখ্যায়িত করে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। গোটা রাজ্যজুড়ে মুসলিমদের প্রতিপক্ষ বানিয়ে হিন্দুত্ববাদের একটা ঘোরলাগা অবস্থা তৈরি করা হয়। মুসলিমদের জন্য অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি অবশিষ্ট রইল। ঘোষিত ফলাফলে সমাজবাদী পার্টির এগিয়ে থাকার তালিকায় মুসলিম প্রার্থীই বেশি। অথচ নির্বাচনী জনসভাগুলোতে ব্যাপক মানুষের সমাগম হয়। হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের মানুষ যোগ দেন এসবে।

অখিলেশ যাদবের সম্ভাব্য মিত্র চিহ্নিত করে সরকার গঠনের প্রস্তুতির কথাও জানা যায়। অন্যদিকে দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের 'রাণীমাতা' মায়াবতীর প্রতিও এবার তারা মুখ ফিরিয়ে নেয়। এই সম্প্রদায়ের মানুষ এবার জানিয়ে দেয়, ''আমরা দলিত হলেও- হিন্দু''। হিন্দু ধর্মীয় জাগরণ তারা এমন জায়গায় নিতে সক্ষম হয়েছে। যোগী-মোদির কৃতিত্ব এখানেই।

ভারতীয় রাজনীতিতে কংগ্রেস এখন একটা 'কেইস'। এটা অধ্যয়ন বা গবেষণা হতে পারে। ৪০৩টির মধ্যে মাত্র ২ টিতে এগিয়ে কংগ্রেস। কংগ্রেসের টানা শাসন আমল এখন ইতিহাস। এখানে গত ৩০ বছর তারা ক্ষমতার বাইরে। কংগ্রেস চেষ্টা করেছে। প্রিয়াঙ্কা গান্ধি দিনরাত চষে বেড়িয়েছেন।

জনসভাগুলোতে বিপুল মানুষের সমাগম ঘটেছে। জয়লাভ করলে সরকারের দায়িত্ব নিবেন এমন ইঙ্গিতও দিয়েছেন। তারপরও মানুষ ভোট দেয়নি। এই পরাজয়ের দায় ভাইবোন কেউ নেননি। তবে রাহুল টুইটে 'জনরায় মেনে নিলাম এবং ভবিষ্যতে জনকল্যাণেই কাজ করবো,' জানিয়েছেন।

পাঞ্জাবে নেতৃত্বের ব্যর্থতা ক্ষমার অযোগ্য। নির্বাচনের তিনমাস আগেও জয় নিয়ে কোনো সংশয় ছিল না। কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিজয়ীর বেশে ঘরে ফেরার সুফল কাজে লাগাতে ব্যর্থ হলো। সেখানকার নেতৃত্বের অদুরদর্শী প্রতিযোগিতা এবং কেন্দ্র যথাযথভাবে বিহীত করতে না পারার মাশুল দিল কংগ্রেস।

ভারতীয় রাজনীতিতে 'ক্লিন ইমেজ' আম আদমি পার্টি 'আপ' ও তার নেতা এবার পাঞ্জাবের মসনদে। কেজরিওয়াল জানিয়েছেন, তারা পরিকল্পনা করেই এগুচ্ছেন। আগামীতে আরও কয়েকটি রাজ্যে তারা ভাল করবেন।

ভারত কি তবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? এর উত্তর- বড় না। ভারতে এমন নেতা পাওয়া যাবে না যার পরবর্তী প্রজন্ম রাজনীতিতে নেই।

তাহলে কংগ্রেসের প্রতি কেন মুখ ফিরিয়ে নেওয়া? নাকি ধর্মনিরপেক্ষ রাজনীতি চর্চায় কোনো ভুল ছিল? ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ও অনুশীলনে প্রাচ্য এবং পাশ্চাত্যে কোনো তফাৎ আছে কিনা। সকল ধর্মের তোষণই কী ধর্মনিরপেক্ষতা!

Related Topics

টপ নিউজ

মনোয়ারুল হক / বিজেপি / কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার
  • পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net