Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ঘরবন্দি দিনরাত্রি: শুটিং খুবই মিস করছি

মতামত

রিমি করিম
01 May, 2020, 12:15 pm
Last modified: 01 May, 2020, 12:25 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

ঘরবন্দি দিনরাত্রি: শুটিং খুবই মিস করছি

সবচেয়ে করুন অবস্থায় আছেন আমাদের প্রোডাকশন ম্যানেজার, স্পট বয়, লাইট-ক্যামেরার ক্রু, মেকাপ আর্টিস্ট এবং ড্রাইভাররা। আমরা সবাই ডেইলি বেসিসে কাজ করে রোজগার করি।
রিমি করিম
01 May, 2020, 12:15 pm
Last modified: 01 May, 2020, 12:25 pm
রিমি করিম। ছবি: ফেসবুক

গত বছর এপ্রিল মাসে রোজার ঈদের কাজ শেষ করে অলরেডি কোরবানি ঈদের কাজও শুরু করে দিয়েছিলাম। আর এই বছর করোনাভাইরাস পরিস্থিতির কারণে একটাও ঈদের কাজ করতে পারিনি। বেশ কয়েকটা একক নাটক ও ৭ পর্বের ধারাবাহিকের ডেট দিয়েছিলাম আর রানিং ধারাবাহিকগুলোর ডেটও দিয়েছিলাম। কিন্তু সকল শুটিং ২২ মার্চ থেকে ‌‌বন্ধ করতে বাধ্য হয়েছি আমরা। কিছু সিরিয়াল আর নতুন পর্ব না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে; কিছু আবার প্রথম পর্ব থেকে প্রচার করছে চ্যানেল কর্তৃপক্ষ।

শুটিং খুবই মিস করছি। একটাই তো প্রধান কাজ, অভিনয় করা; কিন্তু সেটাই করতে পারছি না। আমরা যারা অভিনয়শিল্পী,  নাট্যনির্মাতা, ডিওপি, সহকারি পরিচালক, লেখক, প্রযোজক- আমরা সবাই বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। সবচেয়ে করুন অবস্থায় আছেন আমাদের প্রোডাকশন ম্যানেজার, স্পট বয়, লাইট-ক্যামেরার ক্রু, মেকাপ আর্টিস্ট এবং ড্রাইভাররা। আমরা সবাই ডেইলি বেসিসে কাজ করে রোজগার করি। আমাদের কোনো 'ওয়ার্ক ফ্রম হোম' সিস্টেম বা মান্থলি ইনকামের স্যালারি নেই। শুধু আমাদের পেশার লোকজন না, প্রত্যেকটা পেশাদার তার নিজ নিজ জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানি না সামনে কি দিন অপেক্ষা করছে। আপাতত বাড়িতেই আছি এবং আলহামদুলিল্লাহ্ সুস্থ আছি। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কতটা সুস্থ আছি এবং সামনে থাকব, বুঝতে পারছি না। সারাক্ষণ ভয়ে ভয়ে কাটাচ্ছি; কারণ কাউকে এই যুদ্ধে হারাতে চাই না।

এত অবসর সময় আগে কখনো পাইনি। আজ পেয়েও আমরা বন্দি। মার্চ মাসের ২০ তারিখ শেষ শুটিং করেছিলাম আর ২১ তারিখ থেকে আমি গৃহবন্দি। আজ ৪৩ দিন পূর্ণ হলো। প্রকৃতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। আমরা কোনো কিছুই আটকে রাখতে পারছি না। যা আসার, তা আসছে; যা থাকার, তা থাকছে, আর যা চলে যাওয়ার, সেটা চলে যাচ্ছে। নিয়তি বড়ই অদ্ভুত।

আজ আমরা অনেক অসহায় হয়ে গেছি; তবুও  পজিটিভ থাকার চেষ্টা করছি। পরিবারকে ভালোভাবে সময় দিচ্ছি, বন্ধুদের খোঁজ নিচ্ছি, নিজের মতো করে ধর্ম পালন করছি, কলিগদের সঙ্গে ভিডিওকলে আড্ডা দিচ্ছি, নতুন নতুন রেসিপি দেখে রান্না করছি, অনেক সিনেমা দেখছি, নিজের সাথেও সময় কাটাচ্ছি। নিজের সামর্থ্যনুযায়ী অসচ্ছলদের যতটুকুই পারছি, সহযোগিতা করার চেষ্টা করছি। সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি ও নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছি। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

তবে যারা আমাদের সুস্থতা এবং সব ধরনের সহযোগিতা করার জন্যে এই করোনাযুদ্ধে বাড়ির বাইরে আছেন, তাদের স্যালুট জানাই। বিশেষ করে ডাক্তার, নার্স , হাসপাতালকর্মী, পুলিশ, সেনাবাহিনী, পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী ও সব ধরনের দোকানদার- সবাইকে। আর সবচেয়ে বেশি আমাদের সাংবাদিকরা, যারা প্রতি মুহূর্তের খবরাখবর আমাদের দিতে বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। আপনাদের সবার প্রতি ভীষণ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনারা ভালো থাকবেন।

সৃষ্টিকর্তা আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে সুস্থ করে দিন, এই প্রার্থনা করি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং পরিবেশকে সুস্থ রাখুন।

  • লেখক: অভিনেত্রী

Related Topics

টপ নিউজ / বিনোদন

রিমি করিম / বাংলাদেশে করোনাভাইরাস / টেলিভিশন নাটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net