Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ড. ইউনূসের গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হলেন জেনিফার লোপেজ

বিনোদন

টিবিএস ডেস্ক
16 June, 2022, 01:15 pm
Last modified: 16 June, 2022, 01:21 pm

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

ড. ইউনূসের গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হলেন জেনিফার লোপেজ

একজন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে লোপেজ লাতিনা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিবেন এবং তাদের কাজের প্রচারণা চালাবেন।
টিবিএস ডেস্ক
16 June, 2022, 01:15 pm
Last modified: 16 June, 2022, 01:21 pm
জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

সঙ্গীত, চলচ্চিত্র, টেলিভিশন, সৌন্দর্য্য ও মানবসেবা, সব ক্ষেত্রেই নিজস্ব সাম্রাজ্য তৈরি করেছেন বিশ্বখ্যাত গায়িকা জেনিফার লোপেজ। ভক্তরা ভালোবেসে তাকে 'জেলো' বলে ডাকেন। এবার ড. মুহম্মদ ইউনূসের গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হলেন স্বনামধন্য এই গায়িকা।

২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি শহরের ৬০০,০০০ লাতিনা উদ্যোক্তাদের ১৪ বিলিয়ন ডলার ব্যবসায়িক মূলধন এবং ছয় মিলিয়ন ঘন্টার আর্থিক শিক্ষা ও প্রশিক্ষণ দিতে গ্রামীণ আমেরিকার যে মিশন, তা সম্পন্ন করতে ভূমিকা রাখবেন লোপেজ।

এছাড়াও, একজন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে লোপেজ লাতিনা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিবেন এবং তাদের কাজের প্রচারণা চালাবেন। গ্রামীণ আমেরিকা ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় আর্থিক স্বাধীনতা ও শিক্ষা অর্জনের গুরুত্ব সম্পর্কে তিনি নারীদের বোঝাবেন।

গ্রামীণ আমেরিকা আরো জানায়, বর্তমানে যেসব লাতিনা ব্যবসায় উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে মূলধন সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে বোঝাবেন এবং আর্থিক স্থিতিস্থাপকতার লক্ষ্যে একটি সঞ্চয়ী প্রকল্প তৈরি করবেন।

এক বিবৃতিতে লোপেজ বলেন, "এই দেশে লাতিনো হয়ে থাকাটা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। গ্রামীণ আমেরিকার সাথে অংশীদারিত্বের সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমরা কর্মসংস্থান এবং নেতৃত্বের পথ তৈরি করছি। এই সম্প্রদায়ের মধ্যে অনেক শক্তি রয়েছে এবং আমরা এটিকে কাজে লাগাচ্ছি। এই অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে লাতিনা নারীদের জন্য সমতা, অন্তর্ভুক্তি এবং সুযোগ তৈরি করবে।"

২০০৮ সালে নোবেলবিজয়ী ড মুহম্মস ইউনূসের হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকা একটি অলাভজনক ক্ষুদ্রঋণ সংগঠন যারা নারীদের ছোটখাটো ব্যবসায়িক উদ্যোগ দাড় করাতে সাহায্য করে থাকে। সংগঠনটি যুক্তরাষ্ট্রে দারিদ্র নিরসনে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণসহ নানাবিধ সহায়তা দিয়ে থাকে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৫০,০০০ নারীকে ২.৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে গ্রামীণ আমেরিকা। সেই সাথে ১ লাখ ৫৭ হাজার চাকরির সুযোগ সৃষ্টি করেছে সংগঠনটি।

সূত্র: এপি

Related Topics

টপ নিউজ

জেনিফার লোপেজ / গ্রামীণ আমেরিকা / ড. ইউনূস / ন্যাশনাল অ্যাম্বাসেডর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net