Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
হুমকি চিঠি পাওয়ার পর পুলিশি প্রহরায় মুম্বাই এয়ারপোর্টে সালমান খান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 June, 2022, 01:25 pm
Last modified: 07 June, 2022, 02:01 pm

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • ১২.৫ বিলিয়ন ডলারে ইথিওপিয়ায় গড়ে উঠছে আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর
  • ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা ও অননুমোদিত মজুদ রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির
  • চট্টগ্রামের শাহ আমানতের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়ল বিমান

হুমকি চিঠি পাওয়ার পর পুলিশি প্রহরায় মুম্বাই এয়ারপোর্টে সালমান খান

আইফা ২০২২-এর জন্য সালমান ছিলেন আবুধাবিতে। সেখানে থেকে মুম্বাই ফেরেন রবিবার। আর ফেরার সাথে সাথেই বেনামি হুমকি চিঠি!
হিন্দুস্তান টাইমস
07 June, 2022, 01:25 pm
Last modified: 07 June, 2022, 02:01 pm
ছবি: সংগৃহীত

সোমবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি নিরাপত্তায় দেখা মিললো সালমান খানের। রবিবারই অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে হুমকি চিঠি পান সালমান খান ও তার বাবা সেলিম খান। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, এয়ারপোর্টে সালমানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তারপর গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয় 'বজরঙ্গি ভাইজান'কে। এছাড়াও সেখানে ছিলেন বলিউড তারকার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও। 

এসময় কালো টি-শার্টের উপর নীল চেক শার্ট পরে থাকতে দেখা যায় সালমান খানকে, সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এমনকি পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা গেছে, ব্যক্তিগত বিমানে চড়ে নিজের নতুন ছবির কাজের জন্য হায়দ্রাবাদ গিয়েছেন সালমান।  

এয়ারপোর্টে পুলিশি প্রহরায় সালমান খান। ছবি: হিন্দুস্তান টাইমস

সোমবার খান পরিবারের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও ঘুরে দেখেন পুলিশের কর্মকর্তারা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর কোনোরকম ঝুঁকি নিতে রাজি না মহারাষ্ট্র সরকার। মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে জানিয়েছেন, "এই চিঠি ভুয়া কি না, তা এত জলদি বলা সম্ভব নয়। লরেন্স বিষ্ণোয়ি গ্যাং নিয়ে কিছু বলাই মুশকিল।"

প্রসঙ্গত, আইফা ২০২২-এর জন্য সালমান ছিলেন আবুধাবিতে। সেখানে থেকে মুম্বাই ফেরেন রবিবার। আর ফেরার সাথে সাথেই বেনামি হুমকি চিঠি!

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন সকালে নিজের বডিগার্ডদের নিয়ে হাঁটতে বের হন সালমান। একটি নির্দিষ্ট স্থানে গিয়ে বিরতিও নেন। সেখানেই একটা বেঞ্চে ছেড়ে যাওয়া হয়েছে সেই বেনামি চিঠিখানা, যা খুঁজে পান সালমানের নিরাপত্তারক্ষীরা এবং তুলে দেন তার হাতে। সেই কাগজে লেখা ছিল, 'মুসেওয়ালা-র মতো অবস্থা করে দেব তোমার'। পুলিশ ব্যান্ডস্ট্যান্ড এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রসঙ্গত, গত মাসেই পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। পরে সেই খুনের দায় স্বীকার করে নেয় বিশেষ ওই গ্যাং।

Related Topics

টপ নিউজ

সালমান খান / হুমকি চিঠি / পুলিশি প্রহরা / এয়ারপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • ১২.৫ বিলিয়ন ডলারে ইথিওপিয়ায় গড়ে উঠছে আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর
  • ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা ও অননুমোদিত মজুদ রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির
  • চট্টগ্রামের শাহ আমানতের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়ল বিমান

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net