Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
কোন প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ইউনিভার্স’ খেতাব জয় করলেন হারনাজ সান্ধু?

বিনোদন

টিবিএস ডেস্ক
13 December, 2021, 03:55 pm
Last modified: 13 December, 2021, 04:02 pm

Related News

  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • 'ভবিষ্যৎ অনিশ্চিত': মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ ভারতে
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

কোন প্রশ্নের উত্তর দিয়ে ‘মিস ইউনিভার্স’ খেতাব জয় করলেন হারনাজ সান্ধু?

হারনাজের সঙ্গে মিস প্যারাগুয়ে এবং মিস সাউথ আফ্রিকাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। নিজের বুদ্ধিমত্তায় বাকি দু’জনকে টেক্কা দিয়েছেন ভারতের সুন্দরী।
টিবিএস ডেস্ক
13 December, 2021, 03:55 pm
Last modified: 13 December, 2021, 04:02 pm
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর আবারও কোনো ভারতীয় জিতলেন বিশ্বসুন্দরির (মিস ইউনিভার্স) খেতাব। সুস্মিতা সেন, লারা দত্তের পর এবার শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো পাঞ্জাবের হারনাজ সান্ধুর মাথায়। তবে এই অর্জন যে সহজ ছিল না তা পাঠকমাত্রই বুঝতে পারছেন। শুধু রূপেই নয়, গুণ এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে এ পর্যায়ে এসেছেন হারনাজ।

কিন্তু জানেন কি, ঠিক কোন প্রশ্নের উত্তরে বাকিদের ছাপিয়ে গেছেন এই সুন্দরী? প্রিয়জনদের কাছে 'ক্যান্ডি' ডাকনামে পরিচিত হারনাজের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সাম্প্রতিককালে নারীরা যে ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি কাটিয়ে উঠতে হরনাজ তাদের কী পরামর্শ দেবেন?

হারনাজ জবাব দেন, ইদানীং নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। নতুন 'মিস ইউনিভার্স'-এর চোখে আপাতত এটিই তাদের সবচেয়ে বড় সমস্যা।

তিনি বলেন, "বর্তমান সময়ের যুবক-যুবতীরা নিজেদের উপর বিশ্বাস রাখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আপনি সবার চেয়ে আলাদা— এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে।"

নারীদের উদ্দেশে তিনি বলেন, "সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার অভিমতও আপনারই। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে।"

হারনাজের সঙ্গে মিস প্যারাগুয়ে এবং মিস সাউথ আফ্রিকাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। নিজের বুদ্ধিমত্তায় বাকি দু'জনকে টেক্কা দিয়েছেন ভারতের সুন্দরী।

রবিবার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

বিশ্ব সুন্দরি / হারনাজ সান্ধু / পাঞ্জাব / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • 'ভবিষ্যৎ অনিশ্চিত': মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ ভারতে
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net