Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
অবশেষে! ভিকি কৌশল বিয়ে করলেন ক্যাটরিনা কাইফকে

বিনোদন

টিবিএস ডেস্ক
09 December, 2021, 07:50 pm
Last modified: 09 December, 2021, 08:23 pm

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক

অবশেষে! ভিকি কৌশল বিয়ে করলেন ক্যাটরিনা কাইফকে

২০১৯ সালে যখন ক্যাটরিনা জানান তিনি ভিকি কৌশলের সাথে কাজ করতে আগ্রহী; তখন থেকেই গুজব, গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন এই জুটি।
টিবিএস ডেস্ক
09 December, 2021, 07:50 pm
Last modified: 09 December, 2021, 08:23 pm

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ বৃহস্পতিবার রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্সথ সেন্সেস ফোর্ট বাওয়ারা'তে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

পাপারাজ্জিদের চোখ এড়াতে গত এক মাসে সর্বোচ্চ কৌশল অবলম্বন করেছেন ভিকি-ক্যাটরিনা। তাই বলিউডের এই 'পাওয়ার কাপল' এর বিয়ে নিয়ে গুঞ্জনও ছিল অনেক বেশি।

তবে বিয়ে উপলক্ষে রাজস্থানে রওনা দেওয়ার একদিন আগে নিজের মা সহ ভিকি কৌশলের বাড়ির বাইরে ক্যামেরাবন্দী হন ক্যাটরিনা।

এদিকে বিয়ের আগেই শোবিজ জগতের অনেকে অভিনন্দন জানাতে শুরু করেন এই জুটিকে। সে কারণেই গুজব সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, গেল সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের ভেন্যুতে পৌছেছেন ক্যাটরিনা ও ভিকি।

মঙ্গলবার অভিনেত্রী নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী ও ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা কবির খানকে তার স্ত্রী-কন্যাসহ মুম্বাই বিমানবন্দরে জয়পুরগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
তাছাড়া আলিয়া ভাট ও ধর্ম প্রোডাকশনের অপূর্ব মেহতাসহ আরও কিছু সেলিব্রেটিকে বৃহস্পতিবার বিকালে জয়পুরে দেখা গেছে।

বিয়ের দিন বিকালে পাপারাজ্জিরা ভিকি কৌশলের বাবাকে এক ঝলক দেখতে পেলেও, কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে বর ভিকি কি পোশাকে সেজেছেন তা জানা যায়নি।

যদিও ভিকি-ক্যাটের বিয়ের প্রস্তুতি আরও সপ্তাহখানেক আগেই শুরু হয়েছে, কিন্তু একাধিক মাধ্যমের খবর, রাজকীয় রাজস্থানী সাজ নিয়েই বিয়ের আসরে প্রবেশ করেছেন ক্যাটরিনা।

২০১৯ সালে যখন ক্যাটরিনা জানান, তিনি ভিকি কৌশলের সাথে কাজ করতে আগ্রহী, তখন থেকেই গুজব, গোপনে প্রেম চালিয়ে যাচ্ছিলেন এই জুটি। সে সময় ক্যাটরিনা এও জানিয়েছিলেন, তাদের দুজনকে একসাথে হয়তো দারুণ মানাবে!

টেপকাস্ট সিজন ২-এ মুখোমুখি আলাপচারিতায় হাজির হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা, যেখানে তারা নিজেদের অভিনয় জীবন, খ্যাতি ও ভক্তদের নিয়ে কথা বলেন। সে সময় ভিকি ক্যাটরিনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেন।

তবে এখনো অনেকেই যা জানেন না তা হলো, ভিকি-ক্যাটরিনা তাদের বিয়ের প্রচারস্বত্ব ৮০ কোটি রূপির বিনিময়ে আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন বলে খবর নিউজ ১৮ এর। সে কারণেই বিয়ে নিয়ে এতখানি কড়া নিরাপত্তা জারি করেছেন এই জুটি।

ভিকি ও ক্যাটরিনার চার দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান ২০২২ সালের শুরুতে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রচার করা হবে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

ভিকি কৌশল / ক্যাটরিনা কাইফ / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net