Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মৃত্যুর নাটক করায় পুনম পান্ডে ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
13 February, 2024, 12:55 pm
Last modified: 13 February, 2024, 01:22 pm

Related News

  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

মৃত্যুর নাটক করায় পুনম পান্ডে ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা

গত ২ ফেব্রুয়ারি পুনমের টিম সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছিল জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পান্ডের। এরপরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। ঘটনার ২৪ ঘণ্টা পর পুনম জানান, সচেতনতা তৈরি করার জন্য এটা আসলে ছিল মৃত্যু স্টান্ট।
হিন্দুস্তান টাইমস
13 February, 2024, 12:55 pm
Last modified: 13 February, 2024, 01:22 pm
ছবি: সংগৃহীত

নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে এবার আইনি বিপাকে পড়েছেন পুনম পান্ডে ও তার স্বামী স্যাম বম্বে। তাদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে ১০০ কোটির মানহানির মামলা। পুনমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন ফাইজান আনসারি নামে এক ব্যক্তি।

শুধু মামলা দায়ের করেই ক্ষান্ত থাকেননি ঐ ব্যক্তি। দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কানপুর আদালতে হাজির করার অনুরোধও করেছেন ওই ব্যক্তি।

জানা যাচ্ছে, কানপুর পুলিশ কমিশনারের কাছে পুনম ও স্যামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ফাইজান আনসারি। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে যে, তিনি পুনম ও তার স্বামী স্যামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির দাবি করছেন। 

এফআইআর-এ বলা হয়েছে, "ক্যানসারের মতো একটা রোগ নিয়ে এত বড় রসিকতা করা হয়েছে। পুনম পান্ডে শুধু নিজের প্রচারের জন্য এই খেলাটি খেলেছেন। কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলেছেন। ভারতীয়দের পাশাপাশি পুরো বলিউড ইন্ডাস্ট্রির বিশ্বাস নিয়ে খেলা হয়েছে।"

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পুনমের টিম সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছিল জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পান্ডের। এরপরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। ঘটনার ২৪ ঘণ্টা পর পুনম জানান, সচেতনতা তৈরি করার জন্য এটা আসলে ছিল মৃত্যু স্টান্ট।

পুনম বলেন, "আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে। যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার। কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যে নাটক করেছি। জানি হয়ত বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে।"

এদিকে এই ঘটনায় পুনমের বিরুদ্ধে অনেকে ক্ষোভ উগরে দিলেও এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছিলেন স্বামী স্যাম বোম্বে। তাকে হিন্দুস্থান টাইমসের পক্ষ থেকে প্রশ্ন করা হয় "পুনমের মিথ্যে মৃত্যুর খবর শুনে কি অবাক হয়েছেন ? এ প্রশ্নে অভিনেত্রীর স্বামী স্যাম পরিষ্কার জানিয়েছিলেন, "না। আমি খুশি ও করে দেখিয়েছে। ও বেঁচে আছে। এটাই আমার কাছে যথেষ্ট।"

স্যাম বলেছিলেন, "খবরটা শুনে মনে মনে কিছুই টের পেলাম না। ক্ষতি হয়েছে বলে মনে হয়নি। তবে আমার মনে হয়েছিল, এটা হতে পারে না। কেন আমার কিছু মনে হচ্ছে না? কারণ কোনও কিছু সঙ্গে আপনার সংযোগ থাকলে আপনি সবকিছু অনুভব করতে পারেন। আমি প্রতিদিন ওর (পুনম পান্ডে) কথা ভাবি। আমি প্রতিদিন ওর জন্য প্রার্থনা করি। কিছু খারাপ হলে, আমি বুঝতে পারতাম।"

স্যাম জানান, তার আর পুনমের ডিভোর্স হয়নি। একথা জানিয়ে তিনি আরও বলেছিলেন, "আমার কথা শুনুন। কেউ যদি তাদের খ্যাতি বা ভাবমূর্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে একটি বিষয় সম্পর্কে সচেতনতা গড়ে তোলে। আসুন আমরা তাকে সম্মান করি। পুনম পান্ডে কালজয়ী। তিনি সবচেয়ে সাহসী ভারতীয় মহিলা। এখন থেকে বেশ কয়েক বছর পরে ওকে নিয়ে উদযাপন করা হবে।"

Related Topics

টপ নিউজ

পুনম পান্ডে / মৃত্যু / মৃত্যুর খবর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net