Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অপু, কাজ করছেন মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 January, 2024, 12:50 pm
Last modified: 16 January, 2024, 01:34 pm

Related News

  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অপু, কাজ করছেন মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে

সিনেমার এই চরিত্র নিয়ে বেশ উৎসাহে রয়েছেন অপু। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারব ভেবেই ভাল লাগছে। আমি চরিত্রটা শুনেই রাজি হয়ে যাই।’
হিন্দুস্তান টাইমস
16 January, 2024, 12:50 pm
Last modified: 16 January, 2024, 01:34 pm
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকার তালিকায় সুপরিচিত মুখ অপু বিশ্বাস। সবকিছু ঠিকঠাক থাকলে এবার খুব শিগগিরই তাকে দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।

'শেখ রাসেলের আর্তনাদ' নামে সিনেমা তৈরি হতে চলেছে। সিনেমাটির পরিচালক সালমান হায়দার। এ সিনেমাতেই শেখ হাসিনার চরিত্রে কাজ করবেন অপু। আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও এর আগে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে 'শেখ রাসেলের আর্তনাদ' সিনেমাতে। এতে 'হাসু' চরিত্রে অভিনয় করবেন অপু।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। আর তারপরই হয়েছে এই ছবির ঘোষণা। শোনা যাচ্ছে এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে কাজ করতে নাকি মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন অপু।

গত বছর মুক্তি পেয়েছিল সালমান হায়দারের 'মুজিব: একটি জাতির রূপকার'। সিনেমাটি বেশ প্রশংসা পায়।

সিনেমাটির পরিচালক জানিয়েছেন, ২০১৯ সাল থেকে তিনি এই সিনেমা বানানোর পরিকল্পনা করছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে ছবির টিম ফ্লোরে যাবে আগস্ট মাসে। সিনেমার এই চরিত্র নিয়ে বেশ উৎসাহে রয়েছেন অপু। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারব ভেবেই ভাল লাগছে। আমি চরিত্রটা শুনেই রাজি হয়ে যাই।'

অপুর ১০০ টাকা পারিশ্রমিক নেওয়ার কথা স্বীকার করেছেন সালমান হায়দার। তিনি জানিয়েছেন, এই চরিত্রের জন্য অপু কোনো টাকা নিতে চাননি। তারপর সম্মানী হিসেবে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে এই প্রোজেক্টে যুক্ত করা হয়।

অপু সম্প্রতি পা রেখেছেন প্রযোজনাতেও। ছবির নাম লাল শাড়ি। তিনি এই ছবিতে কাজ করেছেন হিরোইন হিসেবেও। লাল শাড়ি সম্পর্কে এক সাক্ষাৎকারে অপুকে বলেছিলেন, 'বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লাল শাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তাই দেখানো হবে সিনেমায়।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / প্রধানমন্ত্রী / অপু বিশ্বাস / সিনেমা / পারিশ্রমিক / চরিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net