Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
শর্মিলা ঠাকুরের বায়োপিকে অভিনয় করবেন নাতনি সারা?

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 September, 2022, 10:10 am
Last modified: 16 September, 2022, 10:27 am

Related News

  • বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিমের
  • ‘নায়ক’-এ প্রথম মুখোমুখি উত্তম-শর্মিলা: যেভাবে দৃশ্যকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন 'মহানায়ক'!
  • মাত্র আট শব্দের টেলিগ্রামে মনসুর আলী খান পতৌদি ও শর্মিলার প্রেম বিয়েতে গড়ায়!
  • 'লাভ আজকালে খুব বাজে অভিনয় করেছিলাম', অতীতের ভুল শোধরাতে চান সারা  
  • অমিতাভদের জন্য ঠিকই এখনও স্ক্রিপ্ট লেখা হয়, কিন্তু প্রবীণ অভিনেত্রীদের জন্য নয়: শর্মিলা 

শর্মিলা ঠাকুরের বায়োপিকে অভিনয় করবেন নাতনি সারা?

‘আমার সঙ্গে বড় আম্মার (শর্মিলা) প্রায়ই কথা হয়। কিন্তু আমার সত্যি মনে হয় না আমি কখনও ওনার সঙ্গে ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছি।'
হিন্দুস্তান টাইমস
16 September, 2022, 10:10 am
Last modified: 16 September, 2022, 10:27 am

বলিউডের এই স্টার কিড সব সময়ই চর্চায় থাকেন। ক্যারিয়ারের শুরু থেকেই লাইমলাইটে সাইফ-অমৃতা কন্যা সারা। বাবা-মা'র বিয়ে ভাঙলেও বাবা এবং তার পরিবারের সঙ্গে দারুণ বোঝাপড়া সারার।

সম্প্রতি সারাকে প্রশ্ন করা হয়েছিল পর্দায় তিনি কি দাদী শর্মিলা ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চান?

ভারতীয় এক এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে সরাসরি সারার কাছে এই প্রশ্ন এসেছিল। 'সিম্বা' নায়িকা উত্তর দেন, 'ওনার মধ্যে একটা আলাদাই লালিত্য আর কমনীয়তা রয়েছে, আমি জানি না আমার মধ্যে ওই ব্যাপারটা আছে কিনা।' 

নিজের সময়ের অন্যতম সেরা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাংলা হোক বা হিন্দি- একাধিক ভাষার ছবিতে নিজের ছাপ রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

তা দাদীর সঙ্গে ঠিক কী ধরণের আলোচনা করেন সারা? 

অভিনেত্রীর কথায়, 'আমার সঙ্গে বড় আম্মার (শর্মিলা) প্রায়ই কথা হয়। কিন্তু আমার সত্যি মনে হয় না আমি কখনও তার সঙ্গে ওনার ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছি। আরও কত্ত কী রয়েছে! উনি খুব পড়াশোনা করেন, দেশ-দুনিয়ার সাম্প্রতিক সব ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল, ওনার জেনারেল নলেজ তুখোড়। উনি খুব ক্লাসি একজন মানুষ, ওনার জীবনদর্শনটাই আলাদা।'

সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তান- সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। ২০১৮ সালে 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে রূপালি সফর শুরু হয়েছিল সারার। এরপর আর পিছনে ফিরে তাকাননি অভিনেত্রী। সারাকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'আতরঙ্গি রে' ছবিতে। এই মুহূর্তে সারার হাতে রয়েছে একগুচ্ছ প্রজেক্ট। বিক্রান্ত মাসেই ও চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে 'গ্যাসলাইট' ছবিতে দেখা যাবে তাকে। ভিকি কৌশলের সঙ্গেও একটি ছবির শ্যুটিং শেষ করেছেন সারা। এখনও ঠিক হয়নি সেই ছবির নাম।  

Related Topics

টপ নিউজ

সারা আলী খান / শর্মিলা ঠাকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিমের
  • ‘নায়ক’-এ প্রথম মুখোমুখি উত্তম-শর্মিলা: যেভাবে দৃশ্যকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন 'মহানায়ক'!
  • মাত্র আট শব্দের টেলিগ্রামে মনসুর আলী খান পতৌদি ও শর্মিলার প্রেম বিয়েতে গড়ায়!
  • 'লাভ আজকালে খুব বাজে অভিনয় করেছিলাম', অতীতের ভুল শোধরাতে চান সারা  
  • অমিতাভদের জন্য ঠিকই এখনও স্ক্রিপ্ট লেখা হয়, কিন্তু প্রবীণ অভিনেত্রীদের জন্য নয়: শর্মিলা 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net